News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের কাকচিঙে চিনে তৈরি তাজা গ্রেনেড উদ্ধার, চাঞ্চল্য
Image

মণিপুরের কাকচিঙে চিনে তৈরি তাজা গ্রেনেড উদ্ধার, চাঞ্চল্য

ইমফল (মণিপুর), ২৮ মে (হি.স.) : মণিপুরের কাকচিং জেলায় একটি হ্যান্ড-গ্রেনেড উদ্ধার হয়েছে। গ্রেনেডগুলি চিনে তৈরি।
কাকচিঙের কেইরাক খংনাং লেইকাই এলাকায় রিলায়েন্স কোম্পানির ওএফসি-র কাজ চলছে। ওএফসি কাজে নিয়োজিত দুই শ্রমিক মাটি খুঁড়তে গিয়ে হাতবোমাটি উদ্ধার করেন। তাঁরা বোমাটি তাদের কোম্পানির ঊর্ধ্বতন কর্তপক্ষের হাতে তুলে দিয়েছেন। প্রসঙ্গত শ্রমিকরা কেইরাক খংনাং লেইকাই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কাজ করছিলেন।
এদিকে বোমাটি স্থানীয় থানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন রিলায়েন্সের অফিসাররা। পুলিশ বোমাটি দেখে তা চিনে তৈরি বলে নিশ্চিত হয়েছে। চিনা ভাষায় বোমায় খোদাই করে কী যেন লেখা রয়েছে। শক্তিশালী বোমাটি এখনও সক্রিয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ মনে করছে, অতি সম্প্রতি গ্রেনেডটি সেখানে সংস্থাপিত করা হয়েছে। নাশকতাই ছিল উদ্দেশ্য। বোমাটি উদ্ধারে বড়সড় নাশকতা থেকে এলাকা রক্ষা পেয়েছে বলে স্বস্তি ব্যক্ত করেছে পুলিশ প্রশাসন। একে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। পুলিশ তদন্তও শুরু করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top