News Flash

  • Home
  • Uncategorized
  • আরএসএসের তৃতীয় বর্ষের সঙ্ঘ শিক্ষাবর্গের সমারোপ অনুষ্ঠানের উপস্থিত থাকবেন প্রণব মুখোপাধ্যায়
Image

আরএসএসের তৃতীয় বর্ষের সঙ্ঘ শিক্ষাবর্গের সমারোপ অনুষ্ঠানের উপস্থিত থাকবেন প্রণব মুখোপাধ্যায়

নাগপুর, ২৭ মে (হি.স.) : আগামী ৭ জুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর তৃতীয় বর্ষের সঙ্ঘ শিক্ষাবর্গের সমারোপ অনুষ্ঠান | নাগপুরের ওই সমারোপ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রবিবার আরএসএসের পক্ষ থেকে এমনটাই জানান হয়েছে |
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রতি বছরই মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের হেড কোয়ার্টার রেশিমবাগে সঙ্ঘের তৃতীয় বর্ষের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে | এবছর ওই প্রশিক্ষণ শিবিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ৭৩৮ স্বয়ংসেবক গত ২৫দিন তৃতীয় বর্ষের প্রশিক্ষণ নিচ্ছেন| আগামী ৭ জুন নাগপুরের রেশিমবাগে ডা: হেডগেওয়ার স্মৃতি মন্দিরে ওই শিক্ষাবর্গের সমারোপ অনুষ্ঠান| নাগপুরের ওই সমারোপ অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মহর্ষি ব্যাস সভাগৃহের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সঙ্ঘের সরকার্যবাহ সুরেশ জোশীরও | –

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top