News Flash

  • Home
  • Uncategorized
  • সবুজদ্বীপে আপত্তিজনক অবস্থায় আটক ছয় জোড়া যুবক যুবতী
Image

সবুজদ্বীপে আপত্তিজনক অবস্থায় আটক ছয় জোড়া যুবক যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ শহতলীর মলয়নগরস্থিত সবুজদ্বীপ নামের একটি বিনোদন পার্কে আপত্তিজনক অবস্থায় ছয় জোড়া যুবক যুবতীকে আটক করেছে পুলিশ৷ জানা গিয়েছে আমতলী থানার পুলিশ এবং স্থানীয় এসডিপিও সাদা পোশাকে সবুজদ্বীপে হানা দেয়৷ সেখান থেকে অসংলগ্ণ অবস্থায় থাকা ঐ যুবক যুবতীদের আটক করে থানায় নিয়ে গিয়েছে৷ সংবাদে প্রকাশ, এই সবুজদ্বীপ নামক বিনোদন পার্কটি এক দশকেরও বেশী পূর্বে গড়ে তোলা হয়েছিল৷ পার্কের জন্মলগ্ণ থেকেই কলংকের কালিমা লেপন হয়ে৷ এই পার্কে অসামাজিক কাজকর্ম প্রতিনিয়তই চলছে৷ বিশেষ করে যুবক যুবতীরা সেখানে ফস্টিনস্টি করতে যায়৷ পার্কের ভেতরে কুকর্ম করার জন্য বিশেষ ব্যবস্থাও করে রেখেছে পার্ক কর্তৃপক্ষ৷ ছোট ছোট টংঘরের মতো রয়েছে৷ সেগুলি ভাড়া দেওয়া হয় ৫০ টাকা মাথাপিছু৷ দেখা গিয়েছে যুবক যুবতীরা ঐ টংঘরগুলিতে ছুটে যান৷ আর এই টংঘরের ভেতরে চলে নানা অপকর্ম৷ এদিন পুলিশ হানা দিয়ে ছয় জোড়া যুবক যুবতীকে আপত্তিজনক অবস্থায় আটক করেছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই পার্কটির দরুণ এলাকার পরিবেশ বিষিয়ে উঠছে৷ অবিলম্বে পার্কটি নিষিদ্ধ করে দেওয়া হোক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top