News Flash

  • Home
  • Uncategorized
  • পঁচিশ বছর বনাম আড়াই মাস, রিপোর্ট কার্ড নিয়ে সিপিএমকে চ্যালেঞ্জ বিজেপির
Image

পঁচিশ বছর বনাম আড়াই মাস, রিপোর্ট কার্ড নিয়ে সিপিএমকে চ্যালেঞ্জ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ পঁচিশ বছরের শাসনের রিপোর্ট কার্ড নিয়ে আড়াই মাসের নতুন সরকারের কাজকর্মের সাথে তুলনা করে

শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি নিজস্ব৷

দেখার জন্য সিপিএমকে চ্যালেঞ্জ জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, রেগা নির্ভর অর্থনীতি এবং ত্রিপুরাকে নেশা সামগ্রীর করিডর বানানো ছাড়া আর কোন সাফল্যই নেই বামেদের৷ অথচ, তাঁরাই আজ বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছে৷ আদতে তাঁরা ভেজাল মানসিকতা সম্পন্ন, খোঁচা দেন বিজেপি রাজ্য সভাপতি৷

শনিবার কেন্দ্রে মোদী সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের বর্ণনা তুলে ধরেন বিপ্লব দেব৷ কেন্দ্রীয় সরকার চার বছরে ত্রিপুরাকে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেছে, সেই বর্ণনাও দিয়েছেন তিনি৷ এদিন মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তাঁর দাবি, এই চার বছরে ভারতের প্রত্যেকটি নাগরিক উপকৃত হয়েছে৷ বিশেষ করে গরীব অংশের মানুষ দারুনভাবে উপকৃত হয়েছেন৷ জনধন যোজনা থেকে শুরু করে বীমা যোজনা সহ আরো অনেক জনমুখী প্রকল্প ভারতবাসীকে ভিষণ সাহায্য করেছে৷

রাজ্যগুলির প্রতি কেন্দ্রের মানসিকতা বোঝাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, গত চার বছরে ত্রিপুরা যে পরিমান অর্থ পেয়েছে ইতিপূর্বে কোনও কেন্দ্রীয় সরকার দেয়নি৷ মোদী সরকারের আমলে রাজ্য কেবলমাত্র আটটি দপ্তরে ৭২৬৯ কোটি টাকা পেয়েছে৷ তাঁর কথায়, কৃষিতে ৩৩৫ কোটি ৩৫ লক্ষ টাকা, বুনিয়াদী শিক্ষায় ১০৯ কোটি ৩৯ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ৫১৫ কোটি ৪৬ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ১৬১ কোটি ১৫ লক্ষ টাকা, পানীয় জল ও স্বাস্থ্যবিধানে ৩৭৩ কোটি ৯৫ লক্ষ টাকা, গ্রামোন্নয়নে ৩১৪৩ কোটি টাকা, সমাজ কল্যাণে ৮৪২ কোটি টাকা এবং নগরোন্নয়নে ৮৮৮ কোটি টাকা এই চার বছরে পেয়েছে রাজ্য৷

সাথে তিনি যোগ করেন, রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে ৩০০ কোটি দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, স্পেশ্যাল প্ল্যান এসিসটেন্স এর অন্তর্গত আরো ৫০০ কোটি টাকার মঞ্জুরী দিয়েছে৷ এদিন বিজেপি রাজ্য সভাপতি রেগা প্রকল্প নিয়ে পূর্বতন সরকারকে একহাত নিয়েছেন৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার গত নভেম্বরে রাজ্য সরকারের কাছে কিছু প্রশ্ণের জবাব চেয়েছিল৷ ২৫টি প্রশ্ণের মধ্যে ২৩টি প্রশ্ণেরই উত্তর অসন্তোষজনক হওয়ায় রেগা প্রকল্পে কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়৷ কারণ, যে সমস্ত অনিয়ম ধরা পড়েছে তার গৃহীত ব্যবস্থার রিপোর্ট না পাঠালে কোন অর্থ মিলবে না বলে গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল৷ অথচ, তৎকালীন রাজ্য সরকার কোন ব্যবস্থাই গ্রহণ করেনি৷ নতুন সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রের নির্দেশ অনুসারে রেগা প্রকল্পে সমস্ত ব্যবস্থা গৃহীত হয়েছে৷ অনিয়মের দায়ে ৭ জন আধিকারীককে বরখাস্ত করা হয়েছে৷ সমস্ত রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানোর সাথে সাথে গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রেগায় অর্থ পাওয়া গেছে৷ আপাতত দশ শ্রমদিবসের অর্থ পাঠিয়েছে কেন্দ্র৷ সে অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে৷

এদিন বামেদের বিরুদ্ধে তোপ দেগে বিপ্লব দেবের বক্তব্য, নতুন সরকার গঠিত হওয়ার পর গ্রামে অচলাবস্থা তৈরি করার জন্য প্রধানদের ব্যবহার করেছে সিপিএম৷ বিভিন্ন পঞ্চায়েতে প্রধানরা আর্থিক লেনদেনে অসহযোগীতা করছিলেন৷ তাই বাধ্য হয়ে রাজ্য সরকার অর্ডিন্যান্স এনেছে৷ তাঁর কথায়, পচিশ বছর বামফ্রন্ট এরাজ্যের জন্য কোন কাজ করেনি৷ শুধু রেগা অর্থনীতি দাঁড়া করিয়েছে এবং ত্রিপুরাকে নেশার করিডর বানিয়েছে৷ তাই তিনি সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, পচিশ বছরের শাসনের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, এর সাথে আড়াই মাসের সরকারের কাজকর্মের সাথে তুলনা করে দেখা হোক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top