News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা অপহরণের ঘটনাকে ঘিরে উত্তপ্ত সোনামুড়া, পথ অবরোধ, বন্ধের হুঁশিয়ারী
Image

নাবালিকা অপহরণের ঘটনাকে ঘিরে উত্তপ্ত সোনামুড়া, পথ অবরোধ, বন্ধের হুঁশিয়ারী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ নাবালিকা অপহরণ কান্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সোনামুড়া৷ শনিবার সাধারণ গ্রামবাসী এবং হিন্দু জাগরণ মঞ্চ আগরতলা- সোনামুড়া পথ অবরোধ করেন৷ শুক্রবার রাত থেকে এলাকায় অস্থির পরিস্থিতি বিরাজ করছিল৷ অপহৃত নাবালিকাকে চবিবশ ঘন্টার মধ্যে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার না করা হলে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় বন্ধ ডাকা হবে বলে হুঁসিয়ারী দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ এবং আন্দোলনকারীরা৷

এদিকে, পথ অবরোধের ফলে আগরতলা- সোনামুড়া সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়৷ ফলে সাধারণ মানুষ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ আগরতলা থেকে সোনামুড়া কিংবা সোনামুড়া থেকে আগরতলার সরকারি কর্মচারীদের আসা যাওয়া সম্ভব হয়নি৷ শনিবার হাটবার থাকায় সর্বত্র ব্যাপক প্রভাব পড়েছে৷ যদিও এলাকায় প্রচুর সংখ্যায় সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ জানা গিয়েছে, অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে সোনামুড়া থানা চত্বর৷ বিক্ষুদ্ধ লোকজন সোনামুড়া থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলেন৷ তাঁদের অভিযোগ নাবালিকা অপহরণ কান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা নিয়ে পুলিশ ঢিলেমি দেখাচ্ছে৷ এর পরিপ্রেক্ষিতে থানা ঘেরাও করা হয়৷ যদিও পরবর্তী সময়ে পুলিশ আধিকারীকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ কিন্তু শনিবার সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে উঠে সোনামুড়া৷ পথ অবরোধের ফলে সোনামুড়ায় এক অস্থির পরিস্থিতি বিরাজ করে৷

জানা গিয়েছে এক নাবালিকা অপহরণের ঘটনা ঘটে সোনামুড়ায়৷ নাবালিকাকে উদ্ধারের জন্য পরিবারের লোকজন সোনামুড়া থানায় গিয়েছিলেন শুক্রবার রাতে৷ পুলিশ জানিয়েছিল শুক্রবার রাতের মধ্যে নাবালিকাকে উদ্ধার করা হবে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হবে৷ কিন্তু, পুলিশ তা করতে পারেনি৷ তাই শনিবার সকালে কয়েকশত লোক এবং হিন্দু জাগরণ মঞ্চ থানা ঘেরাও করে এবং পথ অবরোধ আন্দোলন সংগঠিত করে৷ দুপুরের পর মহকুমা শাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়৷ আগামীকাল তথা রবিবার সকাল সাড়ে এগারটার মধ্যে যদি আসামীকে ধরা না হয় এবং নাবালিকাকে উদ্ধার না করা হয় তাহলে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকা বন্ধ ডাকা হবে৷ এই ঘটনার পর সন্ধ্যায় মুসলিম সম্প্রদায়ের কিছু লোক পুনরায় থানার সামনে বিক্ষোভ দেখান এবং মিছিল করেন৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনামুড়া থানা ও বাজার এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top