News Flash

  • Home
  • Uncategorized
  • আঞ্চলিক দলগুলির জোটের পক্ষে সওয়াল চন্দ্রবাবুর, পাল্টা তোপ রমন সিংয়ের
Image

আঞ্চলিক দলগুলির জোটের পক্ষে সওয়াল চন্দ্রবাবুর, পাল্টা তোপ রমন সিংয়ের

অমরাবতী, ২৭ মে (হি.স.): আগামী লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলি সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে রবিবার আঞ্চলিক দলগুলির জোটের পক্ষে সওয়াল করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁকে পাল্টা কটাক্ষ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং ।
আগামী লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলি সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রবিবার মুখ্যমন্ত্রী তথা টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু বলেন, ২০১৯ সালে আঞ্চলিক দলগুলি সরকার গঠনের ক্ষেত্রে কিং- মেকারের ভূমিকা নেবে। সমস্ত আঞ্চলিক দলগুলি বিজেপি-কে হটাতে একত্রিত হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি হারবে।
অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং বিরোধী দলগুলির জোটবদ্ধ হওয়াকে কটাক্ষ করে বলেন, দশাননের দশটা মাথা থাকলেও তাকে মোকাবিলা করার জন্য একজন রামই যথেষ্ঠ।
প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে থাকলেও অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার জন্য সমর্থন তুলে নেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। পাশাপাশি কংগ্রেস-জেডি(এস) জোট বিজেপির বিজয় রথ রুখে দেওয়ার পর স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে এদিন বাগপতে কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে উন্নয়ন বিরোধী বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top