News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের চার বছর পূর্তিতে অভিনন্দন যোগীর, আক্রমণ মায়াবতী-মনীশের
Image

মোদী সরকারের চার বছর পূর্তিতে অভিনন্দন যোগীর, আক্রমণ মায়াবতী-মনীশের

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): প্রধানমন্ত্রী হিসেবে চার বছর কাটিয়ে দিলেন নরেন্দ্র মোদী| একই সঙ্গে মোদী সরকারেরও চার বছর পূর্ণ হল| মোদী সরকারের চার বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| মোদী সরকারের চার বছর পূর্তিতে যোগী আদিত্যনাথের বার্তা, ‘কেন্দ্রীয় সরকারের সফল চার বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সমগ্র মন্ত্রিসভাকে অভিনন্দন| আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের একটি সুপার পাওয়ার হিসেবে উত্থান হবে ভারতের|’ পাশাপাশি কংগ্রেসকে খোঁচা দিয়ে যোগী বলেছেন, ‘২০১৯ সালে আরেকটি পরাজয়ের জন্য কংগ্রেসের অবশ্যই প্রস্তুত থাকা উচিত|’
এদিকে, চার বছর পূর্তিতে মোদী সরকারকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টি-র সুপ্রিমো মায়াবাতী| মায়াবতী বলেছেন, ‘সমস্ত দিক থেকে ব্যর্থ এই সরকার| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ণনা করেন, তিনি যা করেছেন তাই ঐতিহাসিক| আমি মনে করি, এই কারণে মোদী সরকারের আমলে জ্বালানির দাম ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে গিয়েছে|’ শুধু মায়াবতী নন, চার বছর পূর্তিতে মোদী সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারিও| মনীশ বলেছেন, ‘‘গত চার বছরের সারাংশ হল ‘আমার ভাষণই আমার প্রশাসন’|’’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে চার বছর কাটিয়ে দিলেন নরেন্দ্র মোদী| একই সঙ্গে মোদী সরকারেরও চার বছর পূর্ণ হল| সেইঅর্থে আসন্ন লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top