News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়ন প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী
Image

উন্নয়ন প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী

কটক, ২৬ মে (হি.স.): বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে কংগ্রেসের নিন্দায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কটকে বালি যাত্রা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গরিব এবং মধ্যবিত্তের কথা কংগ্রেস কোনও দিন ভাবেনি। রিমোট কন্ট্রোল দিয়ে দেশ চালাতো কংগ্রেস। ক্ষমতা এবং নির্দিষ্ট একটি পরিবারের প্রতি আনুগত্য দেখিয়েছে কংগ্রেস। কংগ্রেস ছাড়াও অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, পরিবার এবং নিজের স্বার্থ রক্ষার করার জন্য একজোট হয়েছে বিরোধীরা।
এদিন সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত চার বছরে ৭.৫ কোটি শৌচালয় গোটা দেশে তৈরি করা হয়েছে। ১০ কোটি নতুন এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। ১৮০০০ বেশি গ্রাম বিদ্যুৎতায়ন হয়েছে। আজ ৮০ শতাংশ ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। দেশের ৩২ কোটি মানুষ জনধন অ্যাকাউন্টের মাধ্যমে গরিব মানুষকে আর্থিক ব্যবস্থায় যুক্ত করা গিয়েছে। এছাড়াও আরও ৭ কোটি গৃহে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। কালো টাকার থেকে জনধনের দিকে এগোচ্ছে দেশ। বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশ এখন হতাশার থেকে আশার দিকে এগোচ্ছে। কেন্দ্রীয় সরকার ৮০ কোটি টাকা বেহাত হওয়া থেকে বাঁচিয়েছে। বিগত চার বছরে ১২৫ কোটি ভারতীয় বিশ্বাস করছে যে আমরাও পরিবর্তন করতে পারি। দেশ এখন খারাপ প্রশাসন থেকে ভাল প্রশাসনের দিকে এগিয়ে চলছে। এনডিএ সরকারে যারা রয়েছে তারা গরিব ঘর থেকে উঠে এসেছে। তাই দরিদ্রের উন্নয়নই এই সরকারের মূল অগ্রাধিকার। এই সরকারের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানসেবক সকলেই গরিব ঘর থেকে উঠে এসেছে।
এদিন ভাষণের শুরুতে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুকে স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, এই পবিত্র ভূমিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছে। জনগণের আশা, আকাঙ্কার জন্যই আমি কাজ করে চলেছি। কালো টাকার বিরুদ্ধে কঠোর আইন এনেছে প্রশাসন।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প ও তার সুফলের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি ওডিশার বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top