News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী-স্ত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার কল্যাণপুরে
Image

স্বামী-স্ত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ শুক্রবার সকালে কল্যাণপুরের অন্তর্গত জলাইছড়ার সাওতালবস্তিতে একই ঘর থেকে দুটি পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ উদ্ধারকৃত দেহগুলি কমপক্ষে পাঁচদিন আগের বলে ধারণা করা  হচ্ছে৷ কল্যাণপুর থানা সূত্রে জানা গেছে, বন্ধ ঘর থেকে দুর্গন্ধ আসার পর গ্রামবাসীরা থানায় খবর দেন৷ ভেতর থেকে দরজা বন্ধ থাকার অনেকে বিষয়টি নিয়ে সন্দেহে পড়েন৷ ফলে গ্রামবাসীরা থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বামী- স্ত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, নিহতরা দীর্ঘদিন দরে এই এলাকায় বাস করেছিলেন৷ তবে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে নানা কারণে অস্থিরতা বিরাজ করছিল৷ আর এর জেরেই স্বামী তার স্ত্রীকে হত্যা করেপরে নিজে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে৷ তবে এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top