News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবেশ রক্ষা করা কেন্দ্র ও রাজ্য উভয়ের দায়িত্ব ঃ মুখ্যমন্ত্রী
Image

পরিবেশ রক্ষা করা কেন্দ্র ও রাজ্য উভয়ের দায়িত্ব ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী, ২৫ মে৷৷ পরিবেশের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় ও রাজ সরকার উভয়েই দায়বদ্ধ বলে অভিমত ব্যক্ত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সেই সাথে এই বিষয়টিকে সংবিধানের সপ্তম তপশিলের অন্তর্ভুক্ত করার দাবিও তুলেছেন তিনি৷ শুক্রবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরোহিত্যে আন্তঃরাজ্য পর্ষদের ত্রয়োদশ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব একথা বলেন৷ তিনি বলেন, ত্রিপুরা মূলত বনাঞ্চল ভিত্তিক রাজ্য৷  তাছাড়া প্রচুর এলাকা রয়েছে চাষের জন্য এবং শিল্প স্থাপনের জন্য৷ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, সমাজের গরীব অংশের মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করছে৷ বিশেষ করে পন্ডিত দিনদয়াল উপাধ্যায় এর ‘অন্তোদয়’ চালু রয়েছে এখানে৷ তিনি বলেন, পাঞ্চি কমিশন এর সুপারিশ মোতাবেক পিপিপি মডেলে কাজ করা যেতে পারে ত্রিপুরাতে৷ তাতে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া অংশের মানুষের আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটবে৷

এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পিযুশ গোয়েল, সমাজ কল্যাণ মন্ত্রী থাওয়রচাঁদ গেহলট, পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি, আইন ও বিচার মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী রবী শংকর প্রসাদ, পরিবেশ মন্ত্রী হর্ষবর্ধন এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং আধিকারীকরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top