News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ গোয়ায় যুবতীকে গণধর্ষণ : ধৃত তিন অভিযুক্তই
Image

দক্ষিণ গোয়ায় যুবতীকে গণধর্ষণ : ধৃত তিন অভিযুক্তই

পানাজি, ২৬ মে (হি.স.): দক্ষিণ গোয়ার কোলভা বিচে বছর ২২-এর এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় তিনজন অভিযুক্তকেই গ্রেফতার করল গোয়া পুলিশ| গত বৃহস্পতিবার, ২৪ মে রাতে দক্ষিণ গোয়ার কোলভা বিচে বছর ২২-এর ওই যুবতীকে তিনজন মিলে গণধর্ষণ করে| প্রেমিকের সামনেই বান্ধবীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ| তার আগে যুগলকে নগ্ন করে, সেই ছবিও ক্যামেরাবন্দি করে রাখে দুষ্কৃতীরা|
নক্ক্যারজনক ঘটনার তদন্তে নেমে তিনজন অভিযুক্তকেই গ্রেফতার করল গোয়া পুলিশ| শনিবার সকালে দক্ষিণ গোয়ার পুলিশ সুপার অরবিন্দ গাওয়াস জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে বছর ২২-এর যুবতীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে| ধৃতদের নাম হল, সঞ্জীব ধনঞ্জয় পাল (২৩), রাম সন্তোষ ভারিয়া (১৯) এবং বিকাশ মাকরানা (২৪)| প্রত্যেকের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে| অভিযুক্তরা মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গোয়ায় বেড়াতে এসেছিল| পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় ওই যুবতীকে যে ধর্ষণ করা হয়েছে, তার প্রমাণ মিলেছে| শুক্রবার রাতেই কোলভা পুলিশ থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৯৪ (চুরি) ও ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলা রুজু করা হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top