News Flash

  • Home
  • Uncategorized
  • দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট ৩০ ও ৩১ মে, প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও
Image

দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট ৩০ ও ৩১ মে, প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বেতনভাতা বৃদ্ধির দাবি কোনভাবেই পাত্তা দিচ্ছে না মালিক পক্ষ৷ এমনকি, কেন্দ্রীয় সরকারও ব্যাঙ্ক কর্মীদের দাবী পূরণে সহযোগিতা করছে না৷ তাই, আগামী  ৩০ ও ৩১ মে ধর্মঘটে যাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা৷ সারা দেশের দশ লক্ষাধিক কর্মী ওই ধর্মঘটে সামিল হবেন৷ ব্যহত হবে এটিএম পরিষেবাও৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের পক্ষ থেকে একথা জানানো হয়েছে৷ ফোরামের বক্তব্য, হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছেন শিল্পপতিরা, তাতে কোন হেলদোল নেই কারোর৷ কিন্তু, ব্যাঙ্ক কর্মীদের বেতনভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে যুক্তি দেখানো হচ্ছে, ব্যাঙ্ক এখন লোকসানে চলছে৷

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, গত ১৫ মে থেকে এই ধর্মঘটের প্রস্তুতি শুরু হয়েছে৷ প্রতিদিন ব্যাঙ্ক চত্বরে মধ্যাহ্ণ ভোজনের সময়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে৷ সংগঠনের সম্পাদক জানিয়েছেন, ব্যাঙ্কের মালিক পক্ষদের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক এসোসিয়েশনের সাথে গত ৫ মে দাবিগুলি নিয়ে বৈঠক হয়েছে৷ তাতে, ২ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষের সংগঠন৷ তাঁদের বক্তব্য, এর বেশি বৃদ্ধি সম্ভব নয়, কারণ ব্যাঙ্কগুলি এখন লোকসানে চলছে৷ তাই তাঁদের প্রস্তাবে সম্মত হয়নি ফোরাম৷ ফোরামের বক্তব্য, এবিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথেও দেখা করা হয়েছে৷ কিন্তু, কোন ইতিবাচক সাড়া মিলেনি৷ তাই, আগামী ৩০ ও ৩১ মে ধর্মঘট পালন করা হবে সারা দেশে৷ ওইদিন দশ লক্ষাধিক ব্যাঙ্ক কর্মী ধর্মঘটে অংশ নেবেন৷ তাতে, প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top