News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-পাঠানকোট হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, শিশু ও মহিলা সহ মৃত ৫
Image

জম্মু-পাঠানকোট হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, শিশু ও মহিলা সহ মৃত ৫

জম্মু, ২৫ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায়, জম্মু-পাঠানকোট হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিশু ও মহিলা সহ অন্তত পাঁচজন| ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন কমপক্ষে আটজন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার ভোররাতে জম্মু-পাঠানকোট হাইওয়ে ধরে জম্মু থেকে পঞ্জাব অভিমুখে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি| ভোররাত তখন দু’টো হবে, রাতের অন্ধকারে তাপিয়াল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পাঁচিলে ধাক্কা মারে গাড়িটি|
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শিশু ও মহিলা সহ মোট পাঁচজনের| এছাড়াও কমবেশি আহত অবস্থায় অন্তত আটজনকে জম্মু শহরের গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের নাম হল, গাড়ির চালক লবপ্রীত সিং (৩০), পুন্নু (৩০), ভীনা, গীতা দেবী (৬০) এবং এক বছর বয়সি একটি শিশু| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top