News Flash

  • Home
  • Uncategorized
  • গর্তের জলে ডুবে শিশুর মৃত্যু
Image

গর্তের জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে ৷৷ পরিবারের সদস্যদের অগোচরে জলে ডুবে শিশুর প্রাণহানী হয়েছে৷ বাইখোরা থানাধীন দেবদারু চাথই মগ কলোনিতে এই ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, স্থানীয় বাসিন্দা পাইক্রো মগ নামে ব্যক্তির বাড়িতে একটি মাটির ঘর তোলা হচ্ছিল৷ ঘর তৈরির সময় একটি গর্ত কাটা হয়েছিল৷ গত কিছুদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় ওই গর্তের মদ্যে জল জমে ছিল৷ এর ফলে ঘটনার দিন পাইক্রো মগের দুই বছরের ছেলে কারবাই মগ সবার অলক্ষ্যে খেলতে খেলতে গর্তের মধ্যে পড়ে যায়৷ বেশ কিছুক্ষণ পাইক্রো মগ তার শিশু সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখঁুজি শুরু করেন৷ কিন্তু খোঁজাখঁুজির পর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি৷ পরবর্তী সময়ে ওই গর্তেই শিশুটিকে ভাসতে দেখা যায়৷
পরিবারের লোকজন তাকে গর্ত থেকে তুলে এনে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ এই খবরে এলাকায় শোকার ছায়া নেমে এসেছে৷ এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় পড়েছে কান্নার রব৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top