News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি বাজারে নেশা বিরোধী অভিযান, প্রচুর পরিমানে বিলেতি মদ উদ্ধার
Image

জি বি বাজারে নেশা বিরোধী অভিযান, প্রচুর পরিমানে বিলেতি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ গত কয়েক মাস ধরে জনরোষ এবং তার পরিণাম দেখছেন ত্রিপুরা ও বহিঃরাজ্যের জনগণ৷ ভারিমাত্রায় ভোট দিয়ে সরকার বদল, আর এখন নেশাবিরোধী অভিযানে পুলিশের আগে সাধারণ জনগণ৷ জনজাগরণের প্রভাবে জিবি বাজারে বেআইনিভাবে মজুত বিলেতি মদ ভাসছে নর্দমায়৷ যার কারণ অবশ্য জিবি বাজার ব্যবসায়ী সমিতি৷ এর আগে বাজারে নেশাবিরোধী অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ৷ শুধু মুএেখই নেশাবিরোধী অভিযানের ঝুলি আওড়ে নয়, নিজেদের উদ্যোগে জিবি বাজারকে নেশামুক্ত বাজার গড়ে তোলার চেষ্টায় এক বিরাট সাফল্য পায় ব্যবসায়ী সমিতি৷

বেআইনী মাদকদ্রব্য বিক্রেতাদের ওপর গোপন নজরদারির ফলে মঙ্গলবার রাতে বাজার সংলগ্ণ একটি জঙ্গল থেকে প্রচুর বিলেতি মদ উদ্ধার করেন বাজারের ব্যবসায়ীরা৷ তারপর বুধবার সকাল থেকে দেখা গেল আরও বেআইনি মদ বাজারের সামনে নর্দমার জলে ভাসছে৷ বাজারের সকল ক্রেতা ও বিক্রেতা এসব দেখে হতবাক৷ এর জন্য অবশ্য সকলেই জি বি বাজার ব্যবসায়ী সমিতিকে সাধুবাদ জানাচ্ছেন৷

ব্যবসায়ীবৃন্দের উদ্যোগ দেখে সাধারণ মানুষের আনন্দ ছিল লক্ষ্যণীয়৷ বিগত কয়েক দশক ধরে এই বাজারে যেভাবে নেশা কারবারিদের অবাধ বিচরণ ছিল তাতে বর্তমানে অনেকটাই লাগাম পড়েছে বলে সাধারণ মানুষের অভিমত৷ বাজার কমিটি সম্প্রতি জিবি বাজারে সকল অসাধু ব্যবসায়ীদের বেআইনি নেশা সামগ্রী মজুত ও বিক্রি করার বিরুদ্ধে রীতিমতো হুলিয়া জারি করে হুঁশিয়ার করেছিল৷ বাজার সমিতির সম্পাদক শ্যামল পাল বলেন, পুলিশ ও সাধারণ প্রশাসনের চোখ এড়িয়ে যেভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জিবি বাজারের পরিবেশ নষ্ট করে তুলেছেন সেই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আনা সমিতির লক্ষ্য৷

পালা বদলের পর আগরতলা শহর সহ গোটা রাজ্যেই নেশাবিরোধী অভিযানে গতি বেড়েছে৷ বিশেষ করে বিভিন্ন বাজারগুলিতে পুলিশ প্রশাসনের হানাদারিতে প্রতিনিয়ত বেআইনী নেশা সামগ্রী ধরা পড়ছে৷ কিন্তু, সচেতন মহলের দাবি, এই অভিযানের সাফল্য তখনি আসবে যখন সচেতনতা বাড়বে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top