News Flash

  • Home
  • Uncategorized
  • আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Image

আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : কর্ণাটকে ভোট শেষ হওয়ার পর থেকেই লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম।
বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ছাড়াল ৮০ টাকা ১২ পয়সা। ডিজেল আগেই ছাড়িয়েছে ৭০ টাকা । এদিন কলকাতায় প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৭১.০৮ টাকায়। যা এযাতকালের সর্বোচ্চ। কলকাতা ছাড়া রাজধানী সহ ভারতের প্রতিটি শহরে একইরকম মহার্ঘ জ্বালানি তেল ।
দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৭.১৭ টাকায়। মুম্বইয়ে পেট্রোলের দর ৮৫ পয়সার থেকে এক পয়সা কম । পেট্রোল-ডিজেলের দফায় দফায় মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম৷ কিন্তু সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে শুল্ক কমিয়ে দাম কমানোর রাস্তায় এখনই হাঁটছে না কেন্দ্র। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। ভোপাল ও গুয়াহাটিতে বুধবার রাস্তা আটকে চলে বিক্ষোভ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top