News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকজুড়ে বুধবার বিক্ষোভ দেখাবে বিজেপি
Image

কর্ণাটকজুড়ে বুধবার বিক্ষোভ দেখাবে বিজেপি

বেঙ্গালুরু, ২৩ মে (হি.স.) : কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই রাজ্যজুড়ের একাধিক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কার্যত বয়কট করে আজ বেঙ্গালুরু রাজপথে ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিক্ষোভ দেখাবে বিজেপি কর্মীরা। দিনটিকে ‘জনাদেশ বিরোধী দিবস’ হিসেবে পালন করবে তারা।

বিজেপির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কংগ্রেস এবং জেডি(এস) জনগণের রায়কে অপহরণ করে অপবিত্র জোট গড়ে তুলেছিল। এই অপবিত্র জোট সরকারের শপথ গ্রহণের দিনই রাজ্যজুড়ে ‘জনাদেশ বিরোধী দিবস’ পালন করবে বিজেপি। কালো পতাকা নিয়ে রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাবে। এদিন সকাল ১১টা ১৫মিনিট নাগাদ বেঙ্গালুরুতে গান্ধী মূর্তির পাদদেশ থেকে ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হবে।

প্রসঙ্গত, বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার দরুণ সরকার টিকিয়ে রাখতে ব্যর্থ হয় বিজেপি। আস্থা ভোটে যাওয়ার আগেই পদত্যাগ করতে বাধ্য হন ইয়েদুরাপ্পা। মাত্র ৫৩ ঘন্টা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিজেপির মুখের গ্রাস কেড়ে নেয় জেডি(এস) নেতা কুমারস্বামী।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top