News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় মহার্ঘ্য পেট্রোল-ডিজেল, চোখে জল আম জনতার
Image

পুনরায় মহার্ঘ্য পেট্রোল-ডিজেল, চোখে জল আম জনতার

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): পুনরায় মহার্ঘ্য পেট্রোল-ডিজেল| এই নিয়ে টানা ন’দিন| কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| এমতাবস্থায় সংশ্লিষ্ট মহলের ধারণা, অতি সম্প্রতি হয়তো পেট্রোল পাম্পগুলির ডিসপ্লে বোর্ডে পেট্রোল-ডিজেলের দর থাকবে, পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ৯০ টাকা| সেদিন এল বলে! সোমবারের তুলনায় মঙ্গলবার ২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| সোমবারের তুলনায় লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৬ পয়সা| ২৯ পয়সা বেড়ে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে হল ৭৯.৫৩ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হল ৭০.৬৩ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য রাজ্যেও| বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮৪.৭০ টাকা প্রতি লিটার এবং ৭২.৪৮ টাকা প্রতি লিটার| মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮২.৪৭ টাকা প্রতি লিটার এবং ৭১.৬৬ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| সাধারণ মানুষদের কথায়, ‘প্রতি সপ্তাহে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে| এভাবে কতদিন জীবন অতিবাহিত করবো আমরা|’
বাড়ছে তো বাড়ছেই| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে জল| জ্বালানির দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে নিত্যপ্রণ্যে| রমজান মাসে যাবতীয় ফল এবং অন্যান্য সামগ্রীর দাম এমনিতেই চড়া| তার উপর পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আরও চড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম| টান পড়েছে মধ্যবিত্তের পকেটে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top