News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১ জুন থেকে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক
Image

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১ জুন থেকে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক

কলকাতা, ২২ মে (হি. স.): আরও বাড়ল তেলের দাম। এই নিয়ে টানা ন’দিন। লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১ জুন থেকে ধর্মঘটের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশন সূত্রের খবর, ২০১৬ সালের জানু্য়ারির মধ্যে ৯ বার জ্বালানির অন্তঃশুল্ক বাড়িয়েছিলেন অর্থমন্ত্রী।‌ গত ২ এপ্রিল কলকাতায় পেট্রলের দাম পৌঁছে যায় লিটারপিছু ৭৬ টাকা ৪৪ পয়সায়। ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৬৭ টাকা ২৭ পয়সা। ওই দিন দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়ায় লিটারপ্রতি ৭৩ টাকা‌ ৭৩ পয়সা এবং ডিজেলের দাম ৬৪ টাকা ৫৮ পয়সা। আগের দিনের চেয়ে এক ধাক্কায় পেট্রল–ডিজেলের দাম ১৮ পয়সা করে বাড়ে। লাগামছাড়া এই দশা নিয়ে তীব্র ক্ষোভ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করেন, ‌‘‌ডিজেল–পেট্রলের দাম বাড়ছে তো বাড়ছেই। সাধারণ মানুষ ভুগছে তো ভুগছেই। রান্নাঘর জ্বলছে। কেন্দ্র শুধু বকছে।’‌ এর পর ১৮ জুন লিটার কলকাতায় লিটার প্রতি ডিজেলের এবং পেট্রোলের দাম হয় ৫৬.৬৯ টাকা এবং ৬৮.০৬ টাকা৷
টানা গত ৯ দিন ধরে এক নাগাড়ে বেড়ে চলেছে জ্বালানির দাম। সোমবারের তুলনায় মঙ্গলবার আরও ২৬ পয়সা দাম বেড়েছে ডিজেলের। মঙ্গলবার কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭০ টাকা ৬৩ পয়সা। পেট্রোলের দাম লিটার প্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা। সোমবার তুলনায় পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে।
এইভাবে জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, পেট্রোল ডিলারদের অভিযোগ, জ্বালানির দাম এভাবে রোজ বাডা়য় পেট্রোলকর্মীদের সঙ্গে খদ্দেরদের নিত্য ঝামেলা হচ্ছে। এই কারণেই ১১ দিনের সময়সীমা বেঁধে দিলেন পেট্রোল ডিলাররা। তাঁদের দাবি, এই ১১ দিনের মধ্যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, তা না হলে ১ জুন থেকে ধর্মঘটের পথে হাঁটবে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top