News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১১ ও আহত ২০
Image

মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১১ ও আহত ২০

গুনা (মধ্যপ্রদেশ)২১ মে (হি.স.) : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবোঝাই বাসের ধাক্কায় প্রাণ হারালেন ১১ জনএছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি মধ্য প্রদেশের গুনায় ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবরযাত্রীবোঝাই বাসটি উত্তরপ্রদেশের বান্দা জেলা থেকে গুজরাটের আহমেদাবাদের দিক যাচ্ছিল সেই সময় গুনায় মুম্বই-আগ্রা হাইওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও ৩ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে। বাসটির সামনের দিকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান বেপরোয়া গতিতে থাকার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top