News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী জোটের কাছে অন্যসব তুচ্ছ
Image

বিরোধী জোটের কাছে অন্যসব তুচ্ছ

সায়ন্তক চৌধুরী
অমিতজীর কোনও জারিজুরি টিকলো না৷ মোদি ম্যাজিক কার্যতঃ হাওয়ায় উড়ে গেল৷ ম্যাজিক কোনও লজিক ছিল না তাই এমন করুণ হাল হল মোদিজীর৷ কর্ণাটকের বিধানসভা নির্বাচন তাই মোদিজি এবং শাহজিকে যেন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিল৷ কার্যত কর্ণাটকের বিরোধী জোট রুখে দিল শাহজীর অশ্বমেধের ঘোড়াকে৷ বুঝিয়ে দিল টাকাই জীবনে সব নয়৷ বিজেপির টাকার গরিমায় যেন প্রবলভাবে আঘাত হানলো কর্ণাটকের কংগ্রেস ও জেডিএস জোট৷ বুঝিয়ে দিল বিজেপির ঘোড়া কেনার খেলা কর্ণাটকে অচল৷ জাতীয় রাজনীতিতে বিজেপি যেন টাকার খেলায় মেতেছে৷ গোয়া, মণিপুর ও মেঘালয়ে বিজেপির সরকার গঠনে টাকা মুখ্য ভূমিকা রেখেছিল বলে রাজনৈতিক মহলের অভিমত৷ যে রাজ্যে বিজেপির শক্তি কম, সে রাজ্যে বিজেপি উতরে যাচ্ছে টাকার জোরে৷ অমিত শাহের বুঝি ধারণা, বিরোধী বিধায়কদের বাগে আনার একমাত্র ওষুধ হল টাকা৷ কর্ণাটকেও অমিতজী সেই টাকার খেলা খেলতে চেয়েছিলেন৷ সংখ্যাগরিষ্ঠ আসন না পেয়েও সরকার গঠনের স্বপ্ণ দেখেছিলনে৷ এ স্বপ্ণের পেছনে ছিল টাকার খেলা৷ সংখ্যা গরিষ্ঠতার জন্য বিজেপির প্রয়োজন ছিল আরও আটটি আসন৷ হয়তোবা অমিতজী ভেবেছিলেন টাকার জোরে এই আটটি আসন বাগিয়ে নিতে পারবে৷ কিন্তু, তা আর হল না৷
বিরোধী বিধায়করা বুঝিয়ে দিল জীবনে টাকার প্রয়োজন থাকলেও, টাকা জীবনের সব কিছু নয়৷ তাই শত চেষ্টা করেও অমিতজী পারলেন না টাকার খেলা খেলতে৷ কর্ণাটকে তাসের ঘরের মত উড়ে গেল অমিতের সব পরিকল্পনা৷ এর জন্য অবশ্য বাহবা দিতে হয় কংগ্রেস ও জেডিএসের বিধায়কদের৷ অমিতজীর, ঘোড়া কেনার হাট থেকে তারা ছিলেন যোজন মাইল দূরে৷ তারা বুঝিয়ে দিলেন- টাকার চেয়েও পার্টি বড়৷ তার চেয়েও বড় হল মানুষের বিশ্বাস৷ কর্ণাটকের বিধানসভায় যেসব গণদেবতা তাদেরকে জয়ী করেছেন তাদের সাথে কী করে বিশ্বাসঘাতকতা করা যায়৷ বিরোধী বিধায়করা এমন নীতিতে অনঢ় ছিলেন বলে কর্ণাটকে পদ্ম ফুটতে ফুটতে ঝরে পড়লো৷
তবে অস্বীকার করা যাবে না যে, এ বিরোধী হাওয়ার কিং মেকার হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়াজি৷ তিনি ভোট গণনার দিন পরিস্থিতি বুঝে চটজলদি দেবগৌড়ার সাথে হাত মেলালেন৷ এবং বুঝতে পারলেন যে, জেডিএসেকে ছাড় না দিলে বিজেপিকে রুখা যাবে না৷ তাই দ্বিতীয় বৃহত্তম দল হয়েও তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড় দিলেন জেডিএসকে৷ সেই সাথে উল্টো গেল দাবার চালে৷ অন্যদিকে সুপ্রিম কোর্টও বিজেপিকে আর সময় দিলেন না৷ ফলে অমিতজির ভানুমতির খেলাও বন্ধ হল৷ ফলে কর্ণাটকে কংগ্রেস বুঝিয়ে দিলেন যে বিরোধী জোট থাকার অর্থ ক্ষমতার শীর্ষে থাকা নয়, এর অর্থ হল কেন্দ্র থেকে বিজেপিকে হঠানো৷ না করে হুটহাট দপ্তরে গিয়ে টেন্ডার বাক্স খোলার জোর দেখানো এখন আর সম্ভব হচ্ছে না৷ এখানেও আরক্ষা দপ্তর সচেতন৷ পুলিশের উপস্থিতি আঁচ পেয়ে দুসৃকতিরা পালিয়ে যায়৷ প্রশ্ণ হল এভাবে কতদিন সরকার দমিয়ে রাখতে পারবে? চাঁদাবাজ ও ঠিকাদারদের উৎপাত বৃদ্ধি পেলে তা প্রশাসনের ক্ষেত্রে যেমন অমঙ্গল তেমনই জনমানসেও পড়বে বিরূপ প্রতিক্রিয়া৷ কেননা, রাজ্যবাসী সরকার পরিবর্তন করছে অনেক আশা নিয়ে৷ আম জনতা চায় দুর্নীতিমুক্ত প্রশাসন৷ চায় চাঁদার উৎপাত থেকে বাঁচতে৷ সেই দিকে রাজ্যে সরকারকে তীক্ষ্ন নজর রাখতে হবে৷ তা না হলে এক মন দুধের মাঝে এক ফোঁটা চেনা দিলে যে অবস্থা হয় সেই অবস্থা হবে৷ নতুন সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন বলে রাজ্যবাসীর বিশ্বাস৷ এবং এ বিশ্বাসের উপর ভর করে রাজ্যের আম জনতা তাকিয়ে আছে রাজ্য সরকারে দিকে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top