News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন আশা ভোঁসলে
Image

বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন আশা ভোঁসলে

কলকাতা, ২১ মে (হি.স.) : রাজ্য সরকারের উদ্যোগে সোমবার সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠান । রাজ্য সরকারের তরফে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল সংগীতশিল্পী আশা ভোঁসলেকে । এদিন নজরুল মঞ্চে তাঁকে ওই সম্মানে ভূষিত করা হয়। তাঁকে এই সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আশা ভোঁসলে ছাড়াও ২০১৮ সালের বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গিরিজা দেবী, সমরেশ মজুমদার, শ্যামলকুমার সেন, সুরিত্‍‍কুমার ভৌমিক, সুব্রত ভট্টাচার্য ও মহম্মদ হাবিবকে। বঙ্গভূষণ পান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতি হোমচৌধুরী এবং পার্থ ঘোষ ।

২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার কৃতীদের সম্মান জ্ঞাপন করতে বঙ্গরত্ন, বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণের মতো পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে । সাধারণত, মে মাসের শেষের দিকেই এই অনুষ্ঠান হয়ে থাকে । এর আগের বছর গুলোতে মহাশ্বেতা দেবী, অমলা শঙ্কর, সন্ধ্যা মুখোপাধ্যায়,মান্না দে, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, জয় গোস্বামী প্রমুখদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top