News Flash

  • Home
  • Uncategorized
  • আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য ঃ আইন মন্ত্রী
Image

আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য ঃ আইন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ সরকারের মূল লক্ষ্য হল রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা৷ এক্ষেত্রে সরকারী আইনজীবীদের বিশাল ভূমিকা রয়েছে৷ এই কাজ সুচারু রূপে সম্পন্ন করতে সরকারী আইনজীবীদের সততা, নিষ্ঠবান, অধ্যাবসায়ী ও পরিশ্রমী হতে আহ্বান জানিয়েছেন আইন মন্ত্রী রতনলাল নাথ৷ আজ প্রজ্ঞা ভবনে বিচার ব্যবস্থায় সরকারী আইনজীবীদের ভূমিকা নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে নিয়ে আইন মন্ত্রী রতনলাল নাথ এ কথাগুলি বলেন৷
আইন দপ্তরের অন্তর্গত ত্রিপুরা ল-ট্রেইনিং ইন্সটিটিউট এন্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরের কোর্টে নব নিযুক্ত পি পি, এ পি পি, অতিরিক্ত পি পি, জি পি, অতিরিক্ত জি পি এবং জি এ-রা অংশগ্রহণ করেন৷ প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইন মন্ত্রী শ্রী নাথ বলেন, সংবিধান অনুযায়ী বিচার বিভাগ হচ্ছে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ৷ প্রশাসন ও আইন বিভাগ যদি কোন ক্ষেত্রে ভুল করে বিচার বিভাগ তাদের শুধরে দিয়ে সু-শাসনকে নিশ্চিত করে৷ আর জনগণের কোন অংশ যদি অশুভ শক্তির ইঙ্গিতে বিপথগামী হয় তখন সরকারের তিনটি অঙ্গকেই সমানভাবে সক্রিয় হতে হয় সমস্যার সমাধানের জন্য৷ তিনি বলেন, মানুষ যাতে তার প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত না হয়, তার অধিকার যাতে খর্ব না হয়, সে জন্য রাজ্যের বর্তমান সরকার ব্রতী হয়েছে৷ এই সঙ্কল্প নেয়া হয়েছে প্রকৃত জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য, যাতে শান্তিপূর্ণ এক নতুন ত্রিপুরা গড়া যায়৷ সেই লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে বলেও তিনি জানান৷ সরকারী আইনজীবীদের এজন্য একটি টিম হিসেবে কাজ করতেও আইন মন্ত্রী আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এই কাজ তখনই সম্ভব হবে, যখন সরকারী আইনজীবীরা সততা, নিষ্টা পরিশ্রমের সঙ্গে সর্ব শেষ আইন সম্পর্কে ওয়াকিবহাল হবেন৷ সরকারী আইনজীবীদের দক্ষমতার উপর সরকারের সুনাম নির্ভর করার কথাও উল্লেখ করেন আইন মন্ত্রী রতনলাল নাথ৷ মামলা চালানোর ক্ষেত্রে সরকারী আইনজীবারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দপ্তরের নজরে নিয়ে আসতেও তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন৷ পাশাপাশি শাস্তির হার যাতে আরও বাড়ানো যায় তার উপর গুরুত্ব দিতে বলেন৷
অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণে আইন সচিব দাতামোহন জমাতিয়া বলেন, সরকারী আইনজীবীদের মূল কাজ হল মামলার রায় সরকারের পক্ষে নিয়ে আসা৷ এজন্য কোন মামলা কোর্টে কিভাবে উপস্থাপনা করতে হবে তা দেখতে হবে৷ তিনি বলেন, সিভিল কেইসের ক্ষেত্রে ৯০ শতাংশ মামলা সাধারণত নাগরিকরা সরকারের বিরুদ্ধেই করে থাকে৷ এই মামলাগুলির ক্ষেত্রে যুক্তিগ্রাহ্য উত্তর, সরকারের অবস্থান সঠিকভাবে কোর্টে উপস্থাপন করতেও তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন৷ পাশাপাশি ফৌজদারি মামলায় ইনভেষ্টিকেশনের উপর বিশেষ জোর দিতে তিনি পরামর্শ দেন৷ এ ক্ষেত্রে পুলিশকেও পরবর্তী সময় পৃথকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আইন সচিব জানিয়েছেন৷ ট্রেইনিং প্রোগ্রামে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের পি পি বাবুল চৌধুরী, হাইকোর্টের জি এ নিতাই চৌধুরী, রিসার্চ সেন্টারের ফেকাল্টি মেম্বার ড বি কে কিলিকদার ও শুভেন্দু দাশগুপ্ত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top