News Flash

  • Home
  • Uncategorized
  • অগণতান্ত্রিকভাবে পার্টি অফিস ভেঙ্গে দেওয়া হচ্ছে ঃ সিপিএম
Image

অগণতান্ত্রিকভাবে পার্টি অফিস ভেঙ্গে দেওয়া হচ্ছে ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজ্যে পার্টি অফিস উচ্ছেদ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷ রবিবার এক প্রেস বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার দায়িত্ব নেয়ার দুমাস অতিক্রান্ত হওয়ার পরও রাজ্যের বিভিন্ন স্থানে শাসক জোট আশ্রিত দুর্বৃত্তদের ফ্যাসিষ্টসুলভ আক্রমণ, অগণতান্ত্রিক ভাবে সিপিআই(এম) অফিস ভেঙ্গে দেয়ার ঘটনা অব্যাহত থাকায় রাজ্য সম্পাদকমন্ডলী তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে৷ গতরাত ১টা থেকে দেড়টার মধ্যে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা খোয়াই শহরে লালছড়ার নজরুল পল্লীতে পুরপরিষদের কর্মী জয়ন্ত মোহন বনিক, নির্মল রায়, সরকারি সুকল শিক্ষক অশোক দাস, অলক দাস, সুভাষ পার্ক এলাকার সিপিআইএম সদস্য দিপালী দেবের বাড়িতে আক্রমণ সংগঠিত করেছে৷ জয়ন্ত মোহন বনিকের বাড়ির গেট, বারান্দার গ্রীল ও দরজা ভেঙ্গে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ করে৷ তিনি অল্পের জন্য রক্ষা পান৷ অলক দাসের গেট ও দরজা ভেঙ্গে তার ৮৫ বছর বয়সী বৃদ্ধা মা উষারানী দাসকে আক্রমণের চেষ্টা করে৷ অশোক দাসের বাড়ির গেট ও বারান্দার গ্রীল ভাঙচুর করে৷ দিপালী দেবের বাড়ির গেট ও বাউন্ডারী ওয়াল ভাঙচুর করে৷ একটি ক্ষেত্রেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি৷
গতকাল কাঞ্চনপুর মহকুমার উত্তর তুইসামা এডিসি ভিলেজ জোর করে দখল নিতে আইপিএফটি দুর্বৃত্তরা সরকারি অফিসার ও পুলিশের সামনে সিপিআইএম এর ভিলেজ সদস্য নবজ্যোতি ত্রিপুরা, তার ছেলে নির্মল ত্রিপুরা সহ ৫ জনকে আক্রমণ করে আহত করে৷ মহিলা চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে৷ নবজ্যোতি ত্রিপুরা সহ ৩ জনকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করতে হয়৷ শুক্রবার রাতে খয়েরপুরের সুকান্ত পল্লীতে সিপিআইএম কর্মী সুমন সরকারকে প্রচন্ড মারপিট করে বিজেপি দুর্বৃত্তরা৷ এর আগে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য তাহেরা খাতুন ও তার কলেজ পড়ুয়া ছেলে সুমন মিয়াকে মারপিট করা হয়৷
আজ কৈলাশহরের চন্ডিপুরে সিপিআইএণ কর্মীরা সাংগঠনিক কাজকম৪ করার সময় বিজেপির দুর্বৃত্তরা হামলা করে অফিসটি জবরদখলের চেষ্টা করে৷ অফিসটি জোত জমির উপর নির্মিত৷ পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়৷ আজ সরকারি প্রশাসন সাব্রুমে সিপিআইএণ মহকুমনা অফিসের একাংশ বুলডজার দিয়ে ভাঙচুর করে৷ বিলোনীয়া রাজনগর ব্লকের রাধারনগর, রাঙ্গামুূড়া, কৃষ্ণপুর, জয়চাঁদপুর, নীহারনগর, ভবানীপুর সিপিআইএম অফিস বুলডজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়৷ প্রশাসন কোন উপযুক্ত নোটিশ পর্যন্ত দেয়নি৷
বিজেপি আইপিএফটি জোট সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং তাদের আশ্রিত সমাজবিরোধীদের হিংস্রতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে রাজ্য সম্পাদকমন্ডলী গণতন্ত্রপ্রিয় রাজ্যবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top