News Flash

  • Home
  • Uncategorized
  • জনজাতি গোষ্ঠী ও দলগুলির মধ্যে সমন্বয় বাড়াতে ন্যাডার বৈঠকে আহ্বান অমিত শাহর
Image

জনজাতি গোষ্ঠী ও দলগুলির মধ্যে সমন্বয় বাড়াতে ন্যাডার বৈঠকে আহ্বান অমিত শাহর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও উন্নয়নের জন্য উপজাতি গোষ্ঠী ও রাজনৈতিক দলগুলির মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শুধু তাই নয় শ্রীশাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ জোর দিয়েছেন৷ রবিবার গুয়াহাটিতে ন্যাডার তৃতীয় কনভেনশনে বক্তব্য রাখেন অমিত শাহ৷
তিনি কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন কংগ্রেস সরকার উত্তর পূর্বাঞ্চলের বিকাশের জন্য গুরুত্ব দেয়নি৷ কিন্তু, এনডিএ সরকার ২৭০টি জনজাতি সম্প্রদায়ের বিকাশের উপর নজর দিয়েছে৷ তিনি এই অঞ্চলের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান রাখেন যাতে জনজাতি গোষ্ঠীগুলির সাথে সমন্বয় গঠন করা হয়৷ তিনি আরও বলেন ন্যাডা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মঞ্চ নয়৷ এই মঞ্চ হচ্ছে এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে তরান্বিত করার৷
ন্যাডার এই কনভেনশনে আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক রামলাল, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিও রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু, রেলওয়ে রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন, পূর্বোত্তরের প্রতিটি রাজ্যের উপ মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মন্ত্রী তথা আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা সহ এই অঞ্চলের রাজ্যগুলির সাংসদ, বিধায়ক এবং ন্যাডার সদস্যরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top