News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল
Image

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল

নয়াদিল্লি, ২০ মে ( হি.স.) : ফের ঊর্ধ্বমুখী তেলের দাম। রবিবার রেকর্ড উচ্চতায় পৌঁছাল পেট্রোল এবং ডিজেলের দাম। ৩৩ পয়সা বেড়ে রবিবার পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৬.‌২৪ টাকা। ২৬ পয়সা বেড়ে ডিজেল হয়েছে ৬৭.‌৫৭ টাকা।রেকর্ড ভেঙে কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল।
কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য ১৯ দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো বন্ধ রেখেছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই দাম বাড়ানো শুরু হয়েছে। টানা সাতদিন বাড়ল পেট্রোপণ্যের দাম। গত এক সপ্তাহে পেট্রোলের দাম বাড়ল লিটারপিছু ১.৬১ টাকা এবং ডিজেলের দাম বাড়ল লিটারপিছু ১.৬৪ টাকা। এর সাথে এছাড়া প্রতিটি রাজ্যে পেট্রোল ও ডিজেলের উপর রয়েছে রাজ্যগুলির নির্দিষ্ট ভ্যাট চার্জ। ফলে উল্লিখিত দামের থেকেও বিভিন্ন রাজ্যের দামে ফারাক থাকছে। এদিনের দাম বৃদ্ধির ফলে রেকর্ড ভেঙে কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল। এখন কলকাতায় ডিজেলের দাম ৭০.১২ টাকা। পেট্রোলের দাম আরও বেড়ে ৭৮.৯১ টাকা। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার শঙ্কা।
তবে সব কটি মেট্রো শহর এবং বেশিরভাগ রাজ্যের রাজধানীগুলির থেকে পেট্রোল, ডিজেলের দাম সব চেয়ে কম দিল্লিতেই। পেট্রোলের সব চেয়ে বেশি দাম মুম্বইয়ে, লিটার পিছু ৮৪.‌০৭ টাকা এবং ডিজেল লিটার পিছু ৭১.‌৯৪ টাকা। ডিজেলের সব চেয়ে বেশি দাম হায়দরাবাদে, লিটার পিছু ৭৩.‌৪৫ টাকা এবং পেট্রোল ৮০.‌৭৬ টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ দাম না বাড়ানোর ফলে অন্তত ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কারণ, এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দামের বৃদ্ধির জন্যই দেশে পেট্রোপণ্যের দামে এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি। এর আগে ২০১৪–য় পেট্রোলের দাম উঠেছিল লিটার পিছু ৭৬.‌০৬ টাকা। –

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top