News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক ট্রেন চলাচল, খুশি নিত্যযাত্রীরা
Image

জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক ট্রেন চলাচল, খুশি নিত্যযাত্রীরা

শ্রীনগর, ২০ মে (হি.স.) : ট্রেন চলাচল নিয়ে যে অচলাবস্থা জম্মু ও কাশ্মীরের তৈরি হয়েছিল রবিবার সেই অচলাবস্থা উঠে গেলো। রবিবার ফের স্বাভাবিক ছন্দে চলল ট্রেন। শনিবার বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির ‘লাল চক চলো’ অভিযানের জেরে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল দফতর। কিন্তু রবিবার পরিস্থিতি শান্ত হতেই উপত্যকায় ফের চলল ট্রেন।
রেল সূত্রে খবর রবিবার শ্রীনগর-বাদগাম থেকে উত্তর কাশ্মীরের বারামুলায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। একই ভাবে বাদগাম-শ্রীনগর-অনন্তনাগ- দক্ষিণ কাশ্মীরের কাজীগণ্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন স্বাভাবিক ছন্দেই চলেছে। রাজ্য প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথা বলেই এদিন উপত্যকায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল দফতর। ট্রেন চলার ফলে বহু মানুষ খুবই খুশি। নিত্য যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ আলি শাহ গিলানি, মিরওয়ার মৌলবী ফারুক এবং মহম্মদ ইয়াসিন মালিক শনিবার ‘লাল চক চলো’ অভিযানের ডাক দেয়। তার জেরে যাত্রীদের নিরাপত্তা কথা মাথায় রেখে শনিবার ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top