News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়ির তরুণীকে নিয়ে কলকাতায় পাড়ি দেওয়া হয়নি, হাজতে ভিনধর্মী যুবক
Image

চুড়াইবাড়ির তরুণীকে নিয়ে কলকাতায় পাড়ি দেওয়া হয়নি, হাজতে ভিনধর্মী যুবক

পাথারকান্দি , ১৯ মে (হিঃস)৷৷ করিমগঞ্জ জেলার পাথারকান্দি মহকুমার সীমান্তবর্তী ত্রিপুরার চোরাইবাড়ি এলাকার এক হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেছিল ভিনধর্মী গ্যারান্টি মাস্টর বলে পরিচিত এক যুবক৷ বহিঃরাজ্য কলকাতায় গেলে ভালো চাকরি পাওয়া যায় বলে মেয়েটিকে প্রলোভন দিয়েছিল৷ তাছাড়া চাকরি হয়ে গেলে সেখানেই বাড়ির লোকজনের অগোচরে তাকে বিয়ে করার টোপ দিয়ে প্রমের ফাঁদে ফেলে৷ অবশেষে পরিকল্পনামাফিক কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিতে গিয়ে পুলিশের জালে আটক হয়ে গেছে প্রেমিক যুবক৷ ঘটনার পিছনে লাভ জিহাদের গন্ধ পাচ্ছেন অনেকে৷ খবরে প্রকাশ, অসম সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানার তারকপুর এলাকার রাজনগর গ্রামের বাসিন্দা জনৈক সত্তার আলির বছর ৩৪-এর ছেলে নুর আহমেদ পেশায় প্রাইভেট টিউটর৷ গত কয়েক বছর ধরে সে চোরাইবাড়ি এলাকার বিভিন্ন হাইসুকল পড়ুয়া ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে গৃহশিক্ষকের বেশে তাদের পড়াত৷ মজাদার বিষয়, সে কোনও ছাত্রকে পড়াতো না, যত পড়ুয়া সবই ছাত্রী৷ সে দাবি করত, যে বা যারা তার কাছে প্রাইভেট পড়বে, তারা অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হবে৷ তাই স্থানীয়রা তার নাম দিয়েছেন গ্যারান্টি মাস্টর৷

গত দু-বছর ধরে চোরাইবাড়ি রেলস্টেশনে সংলগ্ণ বাসিন্দা তথা মাধ্যমিকের সুন্দরী ছাত্রী ময়ুরী সাহাকে (ছদ্মনাম) তার বাড়িতে গিয়ে পড়াচ্ছিল৷ কিন্তু মাস্টরের আচারব্যবহারে প্রথম থেকেই সন্দিহান ছিলেন মেয়েটির পরিবারের পাশাপাশি এলাকার মানুষ৷ এরই মধ্যে ময়ুরীকে সঙ্গে নিয়ে কলকাতায় পালানোর জন্য বৃহস্পতিবার দুটি ট্রেনের টিকিট বুক করে নুর আহমেদ৷ খবরটি পৌঁছে যায় বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের চোরাইবাড়ি প্রখণ্ডের কর্মকর্তাদের কানে৷ গতকাল, শুক্রবার সন্ধ্যায় অন্যান্যদিনের মতো গ্যারোন্টি মাস্টার নু আহমেদ প্রাইভেট পড়াতে ময়ুরীদের বাড়িতে যায়৷ তখন সুযোগ বুঝে স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হানা দেন ভিএইচপি ও বজরঙের প্রায় ডজনখানেক কর্মী৷ তাঁরা নুরকে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে চোরাইবাড়ি থানায় সমঝে দেন৷ ভিএইচপি কর্মকর্তাদের বক্তব্য, মেয়েটি লাভ জিহাদের শিকার হয়েছে৷

এদিকে চোরাইবাড়ি থানার ওসি শিবুচন্দ্র দে ঘটনা সম্পর্কে জানান, ধৃত যুবকটি তার যাবতীয় দোষ কবুল করেছে৷ সে ময়ুরীকে কলকাতায় নিয়ে ভালো চাকরি পাইয়ে দেবে বলে নাকি প্রতিশ্রুতি দিয়েছিল৷ তাছাড়া ময়ুরীকে বিয়ে করে সংসার বাঁধার রঙিন স্বপ্ণও সে দেখছিল বলে পুলিশের কাছে প্রদত্ত স্বীকারোক্তিতে জানিয়েছে নুর আহমেদ৷ প্রদত্ত জবানবন্দির ভিত্তিতে তার বিরুদ্ধে ২৯/২০১৮ নম্বরের ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৫৭/৩৬৩ ধারায় এক মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি শিবুচন্দ্র দে৷ আজ নুর আহমেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ধর্মনগরের সিজেএম আদালতে তোলা হয়৷ শুনানি শেষে আদালতের নির্দেশে গ্রেফতার প্রাইভেট শিক্ষক নুরকে জেলহাজতে পাঠানো হয়েছে৷ এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে৷ স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও নাকি অভিযুক্ত নুর আহমেদ বেশ কয়েকটি ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে প্রেমের জালে ফেলে হেনস্তা করেছে৷ কিন্তু প্রাভেট টিউটারের অভাবে বাধ্য হয়ে এলাকার অভিভাবকরা নুরের শরণাপন্ন হন, জানিয়েছেন বাসিন্দারা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top