News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন ড্রোন হামলায় দুই আইএস জঙ্গি খতম
Image

মার্কিন ড্রোন হামলায় দুই আইএস জঙ্গি খতম

কাবুল, ২০ মে (হি.স.) : আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় দুই আইএস জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ নিহত জঙ্গিরা আফগানিস্তানে স্নাইপার হিসাবে কাজ করছিল৷ আফগানিস্তান পুলিশ রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের পূর্ব ননগরহার প্রদেশে ড্রোন হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই হামলায় হাস্কা মিনা জেলায় স্নাইপার হিসাবে কর্মরত ওই দুজন জঙ্গির মৃত্যু হয়৷ সরকার-বিরোধী সশস্ত্র জঙ্গী দলগুলির কাছ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি৷
আফগানিস্তানে জঙ্গি কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছে জঙ্গি ও আতঙ্কবাদী দলগুলি৷ সেই কার্যকলাপ দমন করতে বহুদিন ধরেই আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছে৷ গাগার এলাকার কাছাকাছি করা মার্কিন বিমান হামলাটিও এই জঙ্গি দমন অভিযানেরই অংশ হিসাবে করা হয়েছে৷ আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনা আইএস, তালিবান এবং অন্যান্য জঙ্গি ও আতঙ্কবাদী দলের কার্যকলাপ রুখতে তাদের বিরুদ্ধে নিয়মিত বিমান হামলা চালায়৷ এই হামলা করতে ড্রোনের মতো চালকহীন বায়ুযান ব্যবহার করে তারা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top