News Flash

  • Home
  • Uncategorized
  • ভেষজ সম্পদকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করতে রাজ্যপালের আহ্বান
Image

ভেষজ সম্পদকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করতে রাজ্যপালের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ ত্রিপুরা স্টেট আয়ুষ মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল আয়ুর্বেদ স্টুডেন্টস এন্ড ইয়থ এসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা এন এ এস ওয়াই এ সি ও এন -২০১৮ নাড়ি এবং ক্ষার সূত্র-র জাতীয় সম্মেলন আজ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজস্থিত কার্ল ল্যান্ডস্টাইনার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়৷ তাছাড়া, অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কাউন্সিল অব রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের মহানির্দেশক অদ্যাপক কে সি ধীমান, স্বাস্থ্য অধিকার বিভাগের অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকার দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং প্রমুখ৷

আলোচনায় রাজ্যপাল বলেন, এই ধরণের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত৷ এটি এমন একটি অনুষ্ঠান যা প্রাচীন ভারতের এক চিকিৎসা বিজ্ঞানের উপর আলোকপাত করছে৷ তিনি বলেন, বিশ্বখ্যাত ঔষুধ প্রস্তুতকারক সংস্থা পার্ক ডেভিস-এর মতে ভারতের আয়ুর্বেদিক চিকিৎসার প্রবর্তক সুশ্রুত ও আধুনিক ঔষুধের জনক হিপোক্রেটিস একই সারিতে তুল্য৷ তিনি বলেন, বর্তমানে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির সাফল্য প্রশ্ণাতীত৷ আজ দেশে ও দেশের বাইরে এই চিকিৎসার প্রসার ঘটছে৷ এই প্রসঙ্গে চিনের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, চিনের আকুপাংচার চিকিৎসা পদ্ধতি স্বদেশীয় এবং সারা বিশ্বে সমাদৃত ও ব্যবহৃত হচ্ছে৷ বর্তমানে আয়ুষ মিশনের মধ্য দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসার বহুল প্রচলন শুরু হয়েছে৷ আয়ুর্বেদিক চিকিৎসার অনেক পদ্ধতি আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে গৃহীত হয়েছে৷ এবং আরও গবেষণা চলছে৷ আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয় সাধনের  মাধ্যমে সহজভাবে চিকিৎসার কোনও পথ খোঁজা সম্ভব কিনা সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের প্রতি তিনি আহ্বান জানান৷ তাছাড়া, তিনি বলেন, আমরা এমন এক রাজ্যে রয়েছি যে রাজ্য ভেষজ সম্পদে ভরপুর৷ এই ভেষজ সম্পদকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top