News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের ঘটনায় কংগ্রেস সহ বিরোধীরা পেল অক্সিজেন, সুপ্রিম রায়ে নতুন ইতিহাস, শক্তি পরীক্ষায় না গিয়ে ইস্তফা ইয়েদুরাপ্পার
Image

কর্ণাটকের ঘটনায় কংগ্রেস সহ বিরোধীরা পেল অক্সিজেন, সুপ্রিম রায়ে নতুন ইতিহাস, শক্তি পরীক্ষায় না গিয়ে ইস্তফা ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু, ১৯ মে৷৷ দক্ষিণের কর্ণাটক রাজ্যে একক গরিষ্ট দল বিজেপি রাজ্যপালের ডাকে সরকার গঠন করেও শেষ রক্ষা করতে পারেনি৷ শেষ হাসি

শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ এবং পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ ছবি নিজস্ব৷

হাসলেন কংগ্রেস ও জেডিএস বিধায়করাই৷ তাঁরাই সরকার গড়ছে৷ ভারতের শীর্ষ আদালতের বিচার কর্ণাটকের সরকার গঠনের ক্ষেত্রে যে পরিস্থিতি দেখা দিল তা ইতিহাস হয়ে থাকছে৷ একটি রাজ্যের সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক আবেদনে শীর্ষ আদালতে মাঝ রাতে শুনানি গ্রহণের ঘটনাও ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করেছে৷ নবনিযুক্ত বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে আস্থা ভোটের জন্য রাজ্যপালের ১৫ দিন সময় দেওয়াকে সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়৷ শনিবারই আস্থা ভোটের দিন ধার্য্য করে শীর্ষ আদালত৷ সেই মতো কর্ণাটক বিধানসভায় এদিন বিধায়করা শপথ গ্রহণ করেন৷ পরে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র তুলে দেন৷ তিনি আর আস্থা ভোটের সামনে দাঁড়ালেন না৷ তিনি বুঝে গিয়েছিলেন, কংগ্রেস-জেডিএসের ঐক্যবদ্ধ শক্তি এই মুহুর্তে ভাঙ্গানো অসম্ভব৷ বিজেপির এই পরাজয় জাতীয় রাজনীতিতে বিরাট প্রভাব ফেলবে বলে রাজনৈতিক মহলে ধারনা৷ সম্ভবত বুধবার মুখ্যমন্ত্রী পদে এইচ ডি কুমারস্বামী শপথ গ্রহণ করতে চলেছেন৷ কারণ, সোমবার শপথ গ্রহণের দিন নির্ধারিত হলেও সেদিন রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকী হওয়ায় শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

বিধানসভা নির্বাচনে কর্ণাটকে ফলাফল ত্রিশঙ্কু হয়৷ বিজেপি   ১০৪টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়৷ কিন্তু, সংখ্যাগরিষ্ঠ হতে পারেনি৷ অন্যদিকে, কংগ্রেস ৭৮ এবং জেডিএস ৩৮টি আসন জোটের ঘোষণা দেয়৷ ফলাফল ঘোষণার দিন থেকেই শুরু হয়ে যায় নাটক৷ বিজেপি এবং কংগ্রেস-জেডিএস উভয়েই সরকার গঠনের দাবি জানায় রাজ্যপালের কাছে৷ কিন্তু, রাজ্যপাল ভাজুভাই বালা বিজেপি ১৫ দিনের সময় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আমন্ত্রণ জানান৷ সাথে মুখ্যমন্ত্রী পদে বি এস ইয়েদুরাপ্পাকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান৷ রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরোধীতায় কংগ্রেস-জেডিএম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ নজীরবিহীনভাবে রাত ২টা ১২ মিনিটে কংগ্রেসের আবেদনে সুপ্রীম কোর্টে শুনানি শুরু হয়৷ কংগ্রেস কর্ণাটকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ স্থগিত রাখার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৫ দিন সময় থেকে কমিয়ে দেওয়ার আবেদন জানায় সুপ্রীম কোর্টে৷

দীর্ঘক্ষণ শুনানির পর সর্বোচ্চ আদালত রাজ্যপালের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয়৷ মুখ্যমন্ত্রী পদে বি এস ইয়েদুরাপ্পার শপথ গ্রহণে কোন স্থগিতাদেশও জারি করেনি আদালত৷ কিন্তু, ১৫ দিনের বদলে ২৮ ঘন্টার মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে হবে বলে রায় দেয়৷ কংগ্রেসের ধারণা ছিল, সরকার গড়তে বিজেপি সমস্ত মাত্রা অতিক্রম করতে পারে৷ ফলে, ঘোড়াকেনাবেচার প্রবল আশংকায় ভুগছিল কংগ্রেস৷

দল ভাঙ্গিয়ে নিয়ে যাওয়ার আশংকায় কংগ্রেস-জেডিএস তাদের বিধায়কদের বাসে করে হায়দরাবাদে নিয়ে যায়৷ দুই দলের সমস্ত বিধায়কদের হায়দারাবাদে একটি হোটেল রাখা হয়৷ শুরু থেকেই বিজেপিকে জয়ের ব্যাপারে অতি আত্মবিশ্বাসী মনে হয়েছে৷ ইয়েদুরাপ্পা থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব কর্ণাটকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ১০০ শতাংশ নিশ্চিয়তা দেন৷ তাঁদের এই আত্মবিশ্বাস কংগ্রেস ও জেডিএসকে মানসিকভাবে দূর্বল করে দেয়৷ তবে, ঘঁুটি সাজাতে কোন ঘাটতি রাখেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ বিধায়কদের কড়া নজরদারীতে রাখার পাশাপাশি কোন মতেই যাতে তাঁদের অনাস্থা জোটের উপর না হয়, সেই খেয়ালও রেখেছেন৷

এদিকে, কর্ণাটকে সরকার গঠনে প্রোটেম স্পিকারের নিযুক্তি নিয়েও কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ সংসদীয় অভিজ্ঞতা কম, তাই কে জি বোপাইয়ার প্রোটেম স্পিকার করার রাজ্যপালের সিদ্ধান্তের বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় কংগ্রেস৷ কিন্তু, কংগ্রেসের এই আবেদন খারিজ করে দেয়৷ ফলে, নির্ধারিত সময়ের সামান্য দেরিতে কর্ণাটক বিধানসভায় নব নির্বাচিতদের বিধায়ক পদে শপথ গ্রহণ শুরু হয়৷ কিন্তু, কংগ্রেসের দুই এবং জেডিএসের একজন বিধানসভায় তখন অনুপস্থিত ছিলেন৷ ফলে, কংগ্রেস এবং জেডিএস শিবির ভিষণ চিন্তায় পড়ে যায়৷ কিন্তু, শপথ গ্রহণের অন্তিম মুহুর্তে তাঁরা বিধানসভায় হাজির হয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেন৷

ইয়েদুরাপ্পাও বুঝে যান, আস্থা ভোটের সামনে না দাঁড়ানোই শ্রেয়৷  তবে, বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করলেও ভোটাভুটিতে যাননি তিনি৷ প্রোটেম স্পিকারের কাছে আস্থা প্রস্তাব পেশ করে ইয়েদুরাপ্পা ভাষণ দেন৷ আবেগী ভাষণে ইয়েদুরাপ্পা কংগ্রেস-জেডিএস জোটকে সমালোচনা করে আগামী নির্বাচনে বিজেপি সরকার গঠন করবেই বলে দাবি করেন৷ এরপরই তিনি জানান, আজই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন৷

মুখ্যমন্ত্রী পদে ইয়েদুরাপ্পার ইস্তফার ঘোষণার সাথে সাথেই উল্লাসে মেতে উঠে কংগ্রেস-জেডিএস শিবির৷ সরকার গঠনে পথ খুলে গেছে দেখে বিধানসভায় হাতে হাত মিলিয়ে জয়োল্লাস মেতে উঠেন দুই দলের বিধায়করা৷

এদিকে,  কর্ণাটকে তিনদিনের বিজেপি সরকারের পতনের পর ট্যুইটে তৃণমূল নেত্রী অভিনন্দ জানান জেডি (এস) সভাপতি দেবগৌড়া, কুমারস্বামী, কংগ্রেসকেও৷ তিনি বলেন, এটা আঞ্চলিক ফ্রন্টের জয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top