News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস-জেডি(এস) জোট প্রসঙ্গে পাল্টা বিজেপির নিন্দায় সরব ওমর আব্দুল্লা
Image

কংগ্রেস-জেডি(এস) জোট প্রসঙ্গে পাল্টা বিজেপির নিন্দায় সরব ওমর আব্দুল্লা

শ্রীনগর, ২০ মে (হি.স.) : কর্ণাটকে বিধানসভা নির্বাচনোত্তর সময় তৈরি হওয়া কংগ্রেস-জেডি(এস) জোটকে বিজেপির তরফ থেকে ‘অশুভ’ হিসেবে অভিহিত করা হয়েছিল। এবার এই একই প্রসঙ্গে পাল্টা বিজেপির নিন্দায় মুখোর হলেন ন্যাশনাল কনফারেন্সের কার্যকারী সভাপতি ওমর আব্দুল্লা। সোশ্যাল ট্যুইটারে এক ট্যুইটবার্তায় তিনি লেখেন, ‘প্রতিবার বিজেপির তরফ থেকে কেউ না কেউ কংগ্রেস-জেডি(এস) জোটকে অশুভ আঁতাত হিসেবে অভিহিত করে। বিজেপি-পিডিপি জোট নিয়ে কেউ একটু ব্যাখ্যা করে দিন।’
প্রসঙ্গত, উপত্যকায় সাম্প্রতিক অস্থিরতার জন্য এর আগেও বিজেপি-পিডিপি জোট সরকারকে দোষারোপ করেছিলেন ওমর আব্দুল্লা। রাজ্য সরকারের প্রতি জনসাধারণের অনাস্থা তৈরি হওয়ার কারণে রাজ্যে হিংসা, অশান্তি লেগেই রয়েছে। প্রতিদিন কোনও না কোনও কারণে ব্যাহত হচ্ছে উপত্যকার জনজীবন। পাশাপাশি ৩৭০ নম্বর ধারা নিয়ে বিজেপি এবং পিডিপির মধ্যে মতানৈক্য থাকা সত্বেও জোটবদ্ধ হয়ে তাদের রাজ্য সরকার গড়াকে ঠিক নজরে দেখেননি ওমর আব্দুল্লা। এদিন কর্ণাটকে বিজেপির পতনে যে তিনি খুশি সেটা তার এই ট্যুইট থেকেই বোঝা যাচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top