News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বহিরাগত অফিসার আনার বিরুদ্ধে সরব কংগ্রেস
Image

রাজ্যে বহিরাগত অফিসার আনার বিরুদ্ধে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ সুষ্ঠ প্রশাসন পরিচালনায় মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিক ওএসডি নিয়োগ করা হয়েছে৷ তাঁদের অধিকাংশই

শুক্রবার প্রদেশ কংগ্রেস সাংবাদিক সম্মেলন আগরতলায়৷ নিজস্ব ছবি৷

বহিরাগত৷ কিন্তু, রাজ্যে বহিরাগত অফিসার আনার বিরুদ্ধে এবার কংগ্রেস সরব হয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক তাপস দে কটাক্ষ করে বলেন, বর্তমানে রাজ্য সরকার নাগপুরের নির্দেশে চলছে৷ তাই মুখ্যমন্ত্রীর দপ্তরে একের পর এক ওএসডি নিয়োগ করা হচ্ছে৷ এদিকে, বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের আক্রোশ র্যালির অনুমতি না দেওয়ায় এদিন ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের টুটি টিপে ধরে জনগণের কণ্ঠ রোধ করতে চাইছে৷

এদিন তাপসবাবু বলেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে একে পর এক ওএসডি নিয়োগ করা হচ্ছে৷ তাঁদের মধ্যে অধিকাংশই বহিরাগত৷ তাঁর কটাক্ষ বর্তমান রাজ্য সরকার নাগপুরের নির্দেশেই চলছে৷ তাই একের পর এক ওএসডি নিয়োগ করা হচ্ছে৷ সম্প্রতি আরও দুই জন ওএসডি নিয়োগ করা হয়েছে৷ তাপস বাবুর দাবি, রাজ্য প্রশাসনে ওই ওএসডিদেরই গুরুত্ব রয়েছে৷ অন্য কাউকেই তেমন মূল্য দেওয়া হচ্ছে না৷

এদিকে, প্রাক্তন বিধায়ক গোপাল রায় বৃহস্পতিবার আগরতলায় আক্রোশ র্যালি পালন করতে না দেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার  করেন৷ তাঁর কথায়, ওই দিন র্যালিতে অংশ গ্রহণকারী প্রায় চারশো কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্তু তাতেও দমে যাবেনা কংগ্রেস৷ এদিন তিনি কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন৷ রাজ্যপাল কর্ণাটকে কলঙ্কিত ইতিহাস রচনা করেছেন বলে গোপালবাবু কটাক্ষ করেন৷ এদিকে, পাহাভে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে বলে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন৷ তাঁর কথায়, প্রাক্ নির্বাচনী কোনও প্রতিশ্রুতিই পালন হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top