News Flash

  • Home
  • Uncategorized
  • বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভের জেরে ফের রেল চলাচল বন্ধ উপত্যকায়, দুর্ভোগ নিত্যযাত্রীদের
Image

বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভের জেরে ফের রেল চলাচল বন্ধ উপত্যকায়, দুর্ভোগ নিত্যযাত্রীদের

শ্রীনগর, ১৯ মে (হি.স.) : বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভের জের, অশান্তির আশঙ্কায় শনিবার উপত্যকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করে কাশ্মীরের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিক্ষোভ সমাবেশের নাম করে ‘লালচক চলো’-র ডাক দিয়েছে। তার জেরে উপত্যকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর।
রেল সূত্রে খবর রাজ্য পুলিশের পদস্থকর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রেলের তরফে জানানো হয়েছে উত্তর কাশ্মীরের শ্রীনগর-বাদগাম এবং বারামুলায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাদগাম-শ্রীনগর-অনন্তনাগ-দক্ষিণ কাশ্মীরের কাজিগণ্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। বহু যাত্রীই গন্তব্যে পৌঁছতে না পেরে স্টেশন থেকে ফিরে যায়। চলতি মাসে এই নয় বার উপত্যকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। রেলের এক আধিকারিক জানিয়েছেন পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে এসব পরিস্থিতিতে রেল চালালে ট্রেনের উপর ভাঙচুর চালানো হয়। এমনকি রেলের লাইনও ভেঙে দেওয়া হয়। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং রাজ্য পুলিশের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।
জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপের সৈইদ আলি শাহ গলিয়া, মিরওয়াজ মৌলবি ওম ফারুক, মহম্মদ ইয়াসিন মালিকের মতো একদল বিচ্ছিন্নতাকামী নেতা লাল চক যাওয়ার ডাক দিয়েছে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী উপত্যকা সফরের প্রতিবাদেই এই কর্মসূচী গ্রহণ করেছে তারা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top