News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় অসুস্থ লালু প্রসাদ যাদব, ভর্তি পাটনার হাসপাতালে
Image

পুনরায় অসুস্থ লালু প্রসাদ যাদব, ভর্তি পাটনার হাসপাতালে

পাটনা, ১৯ মে (হি.স.): পুনরায় অসুস্থ হয়ে পড়লেন পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব| শারীরিক অসুস্থতাজনিত কারণে শনিবার পাটনার ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমোকে| হাসপাতাল সূত্রের খবর, আরজেডি সুপ্রিমোর শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখছেন চিকিত্সকরা| প্রসঙ্গত, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব একজন ডায়াবেটিক রোগী| ২০১৪ সালে মুম্বইয়ের একটি হাসপাতালে হার্ট সার্জারি হয়েছিল লালু প্রসাদ যাদবের|
ভগ্নস্বাস্থ্যের কারণে কিছুদিন আগেই ৬ সপ্তাহের জন্য জামিন পান লালু প্রসাদ যাদব| তার আগে বড় ছেলে তেজ প্রতাপের বিয়েতে উপস্থিত থাকার জন্য প্যারোলে মুক্তি পান লালু| বড় ছেলের বিয়ে ভালোভাবেই সম্পন্ন হয়েছে| এরই মধ্যে পুনরায় অসুস্থ হয়ে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top