News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিইআরটি সিলেবাসের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে সাত সদস্যক কমিটি গঠিত
Image

এনসিইআরটি সিলেবাসের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে সাত সদস্যক কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ রাজ্যে এনসিইআরটির সিলেবাস চালুর দাবি উঠেছে৷ অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের বক্তব্য, জাতীয় স্তরের এন্ট্রান্স পরীক্ষা দিতে গিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে নানা সমস্যা হচ্ছে৷ তাই এনসিইআরটির সিলেবাস চালু হলে ছাত্র ছাত্রীরা উপকৃত হবেন বলে মনে করছেন৷ তাই রাজ্য সরকার এনসিইআরটির সিলেবাসের গ্রহণ যোগ্যতা খতিয়ে দেখার জন্য সাত সদস্যক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে৷ গত ১৫ মে এসসিইআরটি এক বিজ্ঞপ্তি জারি করে এই কমিটির ঘোষণা দিয়েছে৷ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড অরুনোদয় সাহা৷ এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এনসিইআরটির প্রতিনিধি, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ড জরল লাল সাহা, শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা আর কে দেবনাথ, বিবিএমসি কলেজের সহকারী অধ্যাপক ড পল্লব কান্তী ঘোষাল, সিবিএসই’র প্রতিনিধি এবং এসসিইআরটির অধিকর্তা বিশ্বজিৎ গুপ্তা৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে এনসিইআরটি সিলেবাস চালু করার দাবি ক্রমশ বেড়ে চলেছে৷ রাজ্যে বর্তমানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস রয়েছে৷ কিন্তু, পর্ষদের সিলেবাসের দরুন জাতীয় স্তরের পরীক্ষাতে ছাত্রছাত্রীরা নানা সমস্যা সম্মুখীন হন বলে দাবি উঠেছে৷ তাই এনসিইআরটির সিলেবাস চালু করার ক্ষেত্রে সরকারী, সরকার অধিনস্ত এবং এডিসি এলাকার সুকলগুলিতে গ্রহণ যোগ্যতা কতটুকু রয়েছে এবং কি ধরনের পরিবর্তন আনতে হবে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য সাত সদস্যক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে৷ এই কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে রাজ্য সরকারকে পরামর্শ দেবে৷ সেই পরামর্শ মোতাবেক রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ জানা গেছে, বিজ্ঞপ্তি জারি হওয়ার দশ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্য সরকার অনুবাদ কমিটি গঠন করেছে৷ এই কমিটি কাজও শুরু করে দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top