News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্র্যাক্টর-ট্রলি, মৃত্যু আটজন কার্পেট বিক্রেতার
Image

উত্তর প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্র্যাক্টর-ট্রলি, মৃত্যু আটজন কার্পেট বিক্রেতার

সম্ভল, ১৯ মে (হি.স.): আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশে| অকালেই প্রাণ হারালেন অন্তত আটজন কার্পেট বিক্রেতা| শনিবার সকালে উত্তর প্রদেশের সম্ভল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি| মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্র্যাক্টর-ট্রলির আরোহী আটজন যাত্রী| সার্কেল অফিসার জি শাকিল আহমেদ জানিয়েছেন, শনিবার মোরাদাবাদ থেকে আলিগড় অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি| আলিগড়ে কার্পেট বিক্রি করতে যাচ্ছিলেন প্রত্যেকে| সম্ভল জেলার রাজপুরা এলাকায়, অনুপশহর রোডের উপর টি-পয়েন্ট-এর কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই ওই ট্র্যাক্টর-ট্রলিটি|
সার্কেল অফিসার আরও জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন| আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আহতদের উদ্ধার করে রাজপুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| এদিকে, পথ দুর্ঘটনায় আটজনের মৃত্যুতে অত্যন্ত দুঃখপ্রকাশ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উত্তর প্রদেশ সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে| এছাড়াও আহতদের পরিবারপিছু ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top