News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে আস্থাভোটে না গিয়ে আগেই ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা
Image

কর্ণাটকে আস্থাভোটে না গিয়ে আগেই ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১৯ মে (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পথে হেঁটে ইস্তফা দিলেন বি এস ইয়েদুরাপ্পা। কর্ণাটকে আস্থাভোটে না গিয়ে আগেই ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ শনিবার আস্থাভোটের জন্য কর্ণাটক বিধানসভায় হাজির ছিলেন রাজ্যের জয়ী বিধায়করা | তাঁদের সামনেই নির্ধারিত সময়ে বিদায়ী ভাষণ দেন বি এস ইয়েদুরাপ্পা। আবেগঘন ভাষণের পর ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা।ইয়েদুরাপ্পার ইস্তফার সঙ্গে সঙ্গেই কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতন ঘটল |

সদ্য শেষ হওয়া ২২৪ সদস্য বিশিষ্ট বিধানসভায় এবার ভোট হয়েছে ২২২ আসনে। বিজেপি ১০৪টি আসন পেয়েছ। কংগ্রেস ৭৮ এবং জেডিএস ৩৭ আসন পেয়েছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থাভোটের প্রয়োজন ছিল | একক বৃহত্তম দল হলেও সরকার গড়ার প্রয়োজনীয় বিধায়ক না থাকায় ইস্তফা দিলেন দু দিনের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা৷ বিধানসভায় তিনি বিদায়ী ভাষণে জানান, আমার সরকার পরবর্তী নির্বাচনে আরও ভাল ফল করে ক্ষমতায় আসবে৷

বিজেপি সরকারের পতন হতেই রাজ্যে সরকার গড়তে চলেছে কংগ্রেস-জেডিএস জোট৷ মুখ্যমন্ত্রী হচ্ছেন জে জডি কুমারস্বামী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top