News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুতে পাক হামলায় নিহত বিএসএফ জওয়ান সহ পাঁচজন, ক্রশ-বর্ডার শেলিংয়ে আহত তিনজন নাগরিক
Image

জম্মুতে পাক হামলায় নিহত বিএসএফ জওয়ান সহ পাঁচজন, ক্রশ-বর্ডার শেলিংয়ে আহত তিনজন নাগরিক

জম্মু, ১৮ মে (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত| ভারতীয় সেনাবাহিনীর যোগ্য জবাব সত্ত্বেও, পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মনোভাব শিথীল হচ্ছে না, বরং দিন দিন আরও বেড়েই চলেছে| বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায়, সাম্বা সেক্টর ও হিরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর অতর্কিতে হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা| ঘটনায় আহত হন এক বিএসএফ ট্রুপার| ২৪ ঘন্টার মধ্যেই আবারও সাম্বা জেলায় হামলা চালাল পাকিস্তানি সেনাবাহিনী, এবার সংযোজন আর্নিয়া ও আর এস পুরা সেক্টর| সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জম্মু জেলার আর্নিয়া ও আর এস পুরা সেক্টর এবং সাম্বা সেক্টরে অতর্কিতে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে দুঃসংবাদ হল, শত্রুপক্ষের হামলায় ভারতীয় ভূখণ্ডে প্রাণ হারিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান| এছাড়াও ক্রশ-বর্ডার শেলিংয়ে প্রাণ হারিয়েছেন চারজন সাধারণ নাগরিক এবং আহত হয়েছেন তিনজন সাধারণ নাগরিক| এখানেই শেষ নয়, গুলিতে আহত হয়েছেন পিট্টালের বর্ডার আউটপোস্টে কর্তব্যরত আরও এক সেনা জওয়ান| তাঁর অস্ত্রোপচার চলছে|
শহিদ বিএসএফ জওয়ানের নাম হল, কনস্টেবল সীতারাম উপাধ্যায় (২৮)| তাঁর বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার পালিগঞ্জে| নিহত বিএসএফ জওয়ান ১৯২ ব্যাটেলিয়নের কনস্টেবল পদে কর্তরত ছিলেন| স্ত্রী, তিন বছরের কন্যা এবং এক বছরের পুত্র সন্তানকে রেখে অকালেই না ফেরার দেশে চলে গেলেন বীর বিএসএফ জওয়ান সীতারাম উপাধ্যায়| জম্মু জেলার আর্নিয়া সেক্টরে টহল দেওয়ার সময়ই গুলিবিদ্ধ হন সীতরাম| গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন| এছাড়াও পাকিস্তানি হামলায় আর এস পুরা সেক্টর ও আর্নিয়া সেক্টরে প্রাণ হারিয়েছেন চারজন সাধারণ নাগরিক এবং আহত হয়েছেন তিনজন সাধারণ নাগরিক| নিহত চারজন সাধারণ নাগরিকের মধ্যে দু’জন হলেন, তারসেম লাল এবং তাঁর স্ত্রী মণজিত্| গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সেনাবাহিনীর উর্ধ্বতন ওই কর্তা আরও জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জম্মু জেলার আর্নিয়া ও আর এস পুরা সেক্টর এবং সাম্বা সেক্টরে অতর্কিতে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় সেনা ছাউনি ও জনবসতিপূর্ণ গ্রাম লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে দুঃসংবাদ হল, শত্রুপক্ষের হামলায় শহিদ হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান| এছাড়াও ক্রশ-বর্ডার শেলিংয়ে মৃত্যু হয়েছে চারজন সাধারণ নাগরিক এবং আহত হয়েছেন তিনজন সাধারণ নাগরিক| আর্নিয়া সেক্টরে সীমান্তের প্রহরার দায়িত্বে ছিলেন বিএসএফ জওয়ান সীতারাম উপাধ্যায়| সেই সময় পাকিস্তানি হামলায় গুরুতর জখম হন ২৮ বছর বয়সি ওই বিএসএফ জওয়ান| হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রাণ হারিয়েছেন| অন্যদিকে, পাক হামলায় আহত তিনজন সাধারণ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আর্নিয়া, আর এস পুরা ছাড়াও নারায়ণপুর, চামব্লায়াল এবং এম এম পোরা অঞ্চল থেকে সংঘর্ষবিরতির খবর এসেছে| জম্মুর অতিরিক্ত ডেপুটি কমিশনার অরুণ মানহাস জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখে, আর্নিয়া সেক্টরের আন্তর্জাতিক সীমান্তের ৩ কিলোমিটার মধ্যে থাকা সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top