News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের সঙ্গে দেখা করে বিহারে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর দাবি আরজেডির
Image

রাজ্যপালের সঙ্গে দেখা করে বিহারে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর দাবি আরজেডির

পাটনা, ১৮ মে (হি.স.) : কর্ণাটক মডেলকে সামনে রেখে বিহারেও সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করল আরজেডি। শুক্রবার বিহারের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে রাজ্যে বৃহত্তমদল হিসেবে তাদের সরকার গড়ার আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
সদ্য শেষ হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল | নির্বাচন পরবর্তী জোট হয় কংগ্রেস ও জেডিএস-এর | এই দুই জোটের মিলিত আসন সংখ্যা ম্যাজিক ফিগার পার করলেও ভোট না পেলেও একক বৃহত্তম দল হিসেবে সেখানে বিজেপিকে সরকার গড়তে ডেকেছেন রাজ্যপাল ভাজুভাই ভালা | বিরোধীরা সুপ্রিম কোর্টে গেলেও সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে বি এস ইয়েদুরাপ্পার শপথ নেওয়া আটকায়নি| যদিও তাঁকে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে|
এই পরিস্থিতিতে কর্নাটকের মডেলকে সামনে রেখে শুক্রবার বিহারেও সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করল আরজেডি। শুক্রবার বিহারের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে রাজ্যে বৃহত্তমদল হিসেবে তাদের সরকার গড়ার আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন তিনি রাজ্যপালের হাতে চিঠি তুলে দিয়ে নীতীশ কুমারের সরকারকে ভেঙে দিয়ে তাদের সরকার গড়ার আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছেন ।
উল্লেখ্য, ২০১৫-র বিধানসভা নির্বাচনে বিহারে ২৪৩টি আসনের মধ্যে আরজেডি পেয়েছিল ৮০টি আসন। কিন্তু শেষ পর্যন্ত বিরোধী দলের আসনেই বসতে হয়েছে লালুর অারজেডি দলকে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top