News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে জঙ্গি পাকড়াও অভিযান, আটক তিন মহিলা-সহ পাঁচ
Image

মণিপুরে জঙ্গি পাকড়াও অভিযান, আটক তিন মহিলা-সহ পাঁচ

ইমফল (মণিপুর), ১৮ মে (হি.স.) : সম্প্রতি সংগঠিত বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত জঙ্গিদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে মণিপুরের সন্দেহপ্রবণ এলাকায়। সেই সুবাদে শুক্রবার ভোররাত প্রায় ৩.৩০ থেকে ব্রহ্মপুর আরিবাম লেইকাই এলাকাকে ঘিরে ব্যাপক তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। যৌথবাহিনীর নেতৃত্ব দিয়েছেন অপারেশন সংক্রান্ত কমান্ডো (সিডিও) জেলা মহিলা পুলিশ আধিকারক এবং অতিরিক্ত পুলিশ সুপার এম কুমারজিত।
তল্লাশি অভিযানে ব্রহ্মপুর আরিবাম লেইকাই এলাকার বাড়ি-বাড়ি ঢুকে ৫৭৫ জন পুরুষ, ৩১৫ জন মহিলার পরিচয় ও এলাকার বাসিন্দা সংক্রান্ত যাবতীয় নথিপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্য দুই পুরুষ এবং তিন মহিলার কাছে উপযুক্ত নথিপত্র পাওয়া যায়নি। তাই এই পাঁচজনকে তুলে আনা হয়েছে পরমপত থানায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রের খবর।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৯ মে পূর্ব ইমফলের কউরেঙ্গি ক্যাম্পাসে বিএসএফ-এর সেক্টর হেডকোয়ার্টারের প্রবেশদ্বারে শক্তিশালী বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে দুই জওয়ান মারা যাওয়ার পাশাপাশি এক মহিলা-সহ দুজন আহত হয়েছিলেন। ওই ঘটনার দুদিনের মধ্যে প্রিপাক জঙ্গি সংগঠনের দুই কট্টর সদস্য এবং তার সহযোগী তিন সাঁকরেদকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের লেইশাংথেম থউদাম মামাঙের এক তম্বা থউদামের বছর ২৭-এর ছেলে থউদাম সুরেশ এবং ৩০ বছর বয়সি থউদাম আবই।
এছাড়া আইইডি বিস্পোরণের সঙ্গে জড়িত আরও তিনজনকে লাঙ্গল টাইপ দু-এর বাসিন্দা প্রয়াত ইয়াইমার ৫৮ বছরের ছেলে থকচাম রঞ্জিত, তার ৫৫ বছরের স্ত্রী থকচাম অংবি থারঙ্গউবি লেইমা এবং সামুসাং লাইরেম্বি লেইরাক এলাকার প্রয়াত অবইয়ামার পত্নী বছর ৬০-এর ইরম অংবি কুমুদিনী বলে পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছিলেন রাজ্যের পুলিশপ্রধান এলএম খাউতে।
ডিজিপি এলএম খাউতে আরও জানান, গত বুধবার পূর্ব ইমফলের কউরেঙ্গি ক্যাম্পাসে বিএসএফ-এর সেক্টর হেডকোয়ার্টারের সামনে সংঘটিত আইইডি বিস্ফোরণ সংক্রান্ত এক মামলা সেদিন সঙ্গে-সঙ্গেই রুজু করা হয়েছিল হেইঙ্গাং থানায়। তাছাড়া ঘটনার পর অপরাধীদের পাকড়াও করতে পুলিশ ও আধাসেনার যৌথবাহিনী পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল এবং থউবাল জেলার সন্দেহজনক জায়গায় চিরুনি অভিযান শুরু করে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top