News Flash

  • Home
  • Uncategorized
  • তিন প্ৰজন্মের ভারতীয় বৈধ নাগরিক, এর পরও বিদেশি নোটিশ ! প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক কিশোরের
Image

তিন প্ৰজন্মের ভারতীয় বৈধ নাগরিক, এর পরও বিদেশি নোটিশ ! প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক কিশোরের

নলবাড়ি (অসম), ১৮ মে (হি.স.) : তিন-তিনটি প্ৰজন্ম ভারত ভূখণ্ডের বাসিন্দা। ভিটে-বাড়ি–জমি–গ্রাম — কোনও কিছুই বদল হয়নি। তিন পুরুষের বাসস্থান একই ভিটেতে। এর পরও বিদেশি নোটিশ? প্রতিক্রিয়া কাছাড় জেলার অন্তর্গত বড়খলার বিজেপি বিধায়ক কিশোর নাথের।
নলবাড়িতে আয়োজিত প্রদেশ বিজেপি-র কার্যনির্বাহক কমিটির সম্মেলনে যোগ দিতে এসেছেন বরখলার বিধায়ক কিশোর নাথ। আজ তাঁর বাড়িতে কাছাড়ের ১ নম্বর বিদেশি শনাক্তকরণ আদালতের জারিকৃত বিদেশি নোটিশ পাঠানো হয়েছে। এ সম্পর্কে বিধায়কের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, বিদেশি শনাক্তকরণ আদালতের নোটিশকে তিনি এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা অবশ্যই সম্মানের সঙ্গে স্বাগত জানিয়েছেন। তাঁরা যে ভারতের নাগরিক সে সম্পর্কে আদালতে প্রয়োজনীয় দলিল, নথিপত্ৰ দর্শাবেন। যে সব দলল রয়েছে তাতে স্পষ্ট হয়ে যাবে তাঁর পরিবার বিদেশি কি না।
তবে বিস্ময়ের সঙ্গে বিধায়ক বলেন, বাপ-দাদা সহ তাঁদের তিন-তিনটি প্ৰজন্ম ভারত ভূখণ্ডের বাসিন্দা, ভারতের বৈধ নাগরিক। ভিটে–বাড়ি-জমি–গ্রাম — কিছুই স্থানান্তরিত হয়নি। তিন পুরুষ ধরে একই বাসস্থানের বাসিন্দা। এর পরও বিদেশি নোটিশ দেওয়ার পিছনে রহস্য রয়েছে বলে নাম না-ধরে বিরোধী কংগ্রেসকে ঠুকেছেন তিনি।
খোলসা করতে বললে বিধায়ক নাথ বলেন, ‘পূৰ্বতন কংগ্ৰেস সরকারের ভুলের খেসারত আজ আমাকে দিতে হচ্ছে। তদানীন্তন কংগ্রেস সরকারের আমলে ২০০৮ থেকে ২০১১–১২ থেকে জাতীয় নাগরিকপঞ্জি নবায়নের কাজ চলছে। সে সময় কংগ্ৰেস সরকার আমাদের বিরুদ্ধে বিদেশি নোটিশ দেওয়ার নিৰ্দেশ দিয়েছিল পুলিশের সীমান্ত শাখাকে। সরকারি নিৰ্দেশ পাওয়ার পর চাকরি বাঁচাতে গিয়ে কতিপয় অফিসার নিজের নিজের বাড়িতে নতুবা দফতরে বসে আমাদের পরিবার এবং বেছে বেছে যার-তার নামে মনেগড়া বিদেশি সন্দেহে তালিকা তৈরি করেছিলেন। ওই তালিকার ভিত্তিতে আজ আমাকে নোটিশ পাঠানো হয়েছে।’
বিধায়ক কিশোর বলেন, ‘আমি একজন জনপ্ৰতিনিধি, নিৰ্বাচনে বিজয়ী বিধায়ক। একজন জনপ্ৰতিনিধির বিরুদ্ধে যদি এভাবে বিদেশি নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হয়, তা হলে সাধারণ মানুষের কী করুণ দশা হচ্ছে আজকের ঘটনায় তা আরও পরিষ্কার হয়ে গেছে।’
এখানে উল্লেখ করা যেতে পারে, কাছাড় জেলার অন্তর্গত বড়খলার বিজেপি বিধায়ক কিশোর নাথ-সহ তাঁর পরিবারের সাতজনের বিরুদ্ধে বিদেশি নোটিশ পাঠানো হয়েছে। বিধায়কের সঙ্গে বিদেশির তালিকায় নাম রয়েছে তাঁর পত্নী নিলীমা নাথ, তাঁর চার ভাই যথাক্ৰমে মতিলাল নাথ, প্ৰদীপ নাথ, জগদীশ নাথ, মাণিক নাথ এবং বউদি রাখি নাথের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top