News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় অকালেই মৃত্যু ১১ জন পুন্যার্থীর
Image

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় অকালেই মৃত্যু ১১ জন পুন্যার্থীর

নৈনিতাল, ১৮ মে (হি.স.): উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় ভয়াবহ দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালেন অন্তত ১১ জন পুন্যার্থী| ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন| তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| শুক্রবার ভোর পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে চম্পাবত জেলায়, টনকপুরের কাছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, বীর সিং (১৮), সোনু (৮), বিশাল (১৭), রাম কুমার (১৬), দীনদয়াল (৩৫), বাবু (১২), কেশর সিং (১৬), রামস্বরূপ (৪০) এবং সোহন (৪০)| বাকি দু’জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় নিহত পুন্যার্থীদের বাড়ি উত্তর প্রদেশের বরেলি জেলার বাহেরি এলাকায়|
টনকপুরের সার্কেল অফিসার আর এস রৌতেলা ও শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, উত্তর প্রদেশের বরেলি থেকে বেড়াতে এসেছিলেন বেশ কয়েকজন পুন্যার্থী| শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ তাঁরা ১২৫ নম্বর জাতীয় সড়কে কমার্শিয়াল ট্যাক্স অফিসের কাছে পৌঁছন| সেখান থেকে পায়ে হেঁটে তাঁরা পূর্ণগিরি মন্দির অভিমুখে যাচ্ছিলেন| ভোর তখন পাঁচটা হবে, বিছাই-এর কাছে দ্রুতগামী একটি ডাম্পার পুন্যার্থীদের পিষে দেয়| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বানবাসা সেনা ছাউনি থেকে সেনা কর্মীরা, পরে দুর্ঘটনাস্থলে আসেন পুলিশ ও স্থানীয়রা| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন পুন্যার্থী| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন, তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| এদিকে, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ডাম্পারের চালক| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top