News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে, কেন্দ্রকে আক্রমণ মায়াবতীর
Image

সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে, কেন্দ্রকে আক্রমণ মায়াবতীর

লখনউ ও বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বি এস ইয়েদুরাপ্পা| শপথগ্রহণের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘অনৈতিক উপায়ে ক্ষমতা গ্রাসের চেষ্টা করছে কংগ্রেস-জেডি (এস)|’ ইয়েদুরাপ্পা শপথ নিলেও, রাজনৈতিক টানাপোড়েনের কিন্তু শেষ এখনও হল না| কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সুপ্রিমো মায়াবাতী এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং| কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে ইয়েদুরাপ্পা শপথগ্রহণ করার কয়েকঘন্টার মধ্যেই মোদী সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন মায়াবতী| বসপা সুপ্রিমোর কথায়, ‘বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে| ক্ষমতায় আসার পর থেকেই তাঁরা (বিজেপি) সরকারের অপব্যবহার করছে| ফলস্বরূপ আক্রান্ত হচ্ছে গণতন্ত্র|’
পাশাপাশি কর্ণাটকের রাজ্যপাল ভাজুভাই ভালাকে তীব্র নিন্দা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, ‘সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন রাজ্যপাল| রাজ্যপালের ভূমিকা সরকারের দ্বারা প্রভাবিত হচ্ছে| তিনি একজন আরএসএস সদস্য ছিলেন এবং গুজরাটের তত্কালীন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন| এটাই স্বাভাবিক তিনি কেন্দ্রের কথা শুনবেন|’ সংবিধান রক্ষায় এবার কি পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট, সে দিকেই নজর সকলের| জানালেন কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং|
কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৪টি আসন| গেরুয়া শিবিরই বৃহত্তম দল| কিন্তু, কংগ্রেস ও জেডি (এস) মিলে পেয়েছে ১১৫টি আসন| দুই দল মিলে রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে সরকার গড়ার দাবি জানিয়েছিল| কিন্তু, এইচ ডি দেবেগৌড়ার জনতা দল (সেকু্যলার)-এর হাত ধরেও বিশেষ কোনও লাভ হল না কংগ্রেসের| বিশেষ কোনও উপকার হল না তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও| সুপ্রিম কোর্টে গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত নাটক শেষে, বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপির ‘মুখ’ বি এস ইয়েদুরাপ্পা| বৃহস্পতিবার সকাল ন’টায় রাজভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে দ্রুত মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করে নেন বি এস ইয়েদুরাপ্পা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top