News Flash

  • Home
  • Uncategorized
  • বাহারিনের রাণী নিলেন রাজ্যের কুইন আনারস
Image

বাহারিনের রাণী নিলেন রাজ্যের কুইন আনারস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজ্যের কুইন আনারস আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে৷ বাহারিন দেশের রাণী এই আনারসের স্যাম্পলও চেয়েছেন৷

উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে এ বছর সারা রাজ্যের আনারস, কাঁঠাল, সবরীকলা ও কাকরুল চাষের উপর বিশেষ জোর দেওয়া হবে৷ দপ্তরের সহকারি অধিকর্তা এ তথ্য দিয়ে জানান, এ বিষয়ে আগামী ১৮ মে আগরতলায় প্রজ্ঞা ভবনে রাজ্যের আটটি জেলা থেকে ২ জন করে কৃষককে নিয়ে বিশেষ সেমিনার হবে৷ সেমিনারের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সেদিন ত্রিপুরার কুইন ও কিউ উভয় প্রকার আনারস দুবাইয়ে রপ্তানী সংক্রান্ত বিষয়ে মৌ স্বাক্ষরিত হবে৷ ত্রিপুরার এই আনারসের বিষয়ে সহ অধিকর্তা জানান, গত ৯-১১ মে গুয়াহাটিতে দেশের বিভিন্ন ফল ও সব্জী নিয়ে প্রদর্শনী আয়োজিত হয়েছে৷ প্রদর্শনীতে ত্রিপুরার আনারস বিশেষ প্রশংসা অর্জন করে৷ এছাড়া, গতকাল মহারাষ্ট্রের ‘ললিত’ হোটেলে ফল ও সব্জী নিয়ে আন্তর্জাতিক স্তরের একদিনের প্রদর্শনী ও সেমিনার আয়োজিত হয়৷ ২০টি দেশের ৫৬ জন প্রতিনিধি সেখানে অংশ নিয়েছেন৷ এর মধ্যে ত্রিপুরার রাজ্যের কুইন আনারস সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসা পেয়েছে৷ সেখানে উপস্থিত বাহারিন রাণী এই আনারসের স্যাম্পলও চেয়ে নেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top