News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছে ভিলেজের চেয়ারম্যান
Image

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছে ভিলেজের চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ করার অভিযোগে হেজামারা ব্লকের অন্তর্গত তুইচামকরাই এডিসি ভিলেজের চেয়ারম্যান রতন দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বিডিও মানিক চাকমা৷ বুধবার সিধাই থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশ অভিযুক্তকে যেকোনও সময় গ্রেপ্তার করতে পারে৷ যদিও রতন দেববর্মা বর্তমানে পলাতক৷ তাঁর বিরুদ্ধে সিধাই থানায় মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ৬৮/১৮৷ মামলা হয়েছে ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ৪০৯/৪২০ ধারায়৷ পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে৷

অভিযোগ, রতন দেববর্মা উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত ৬ লক্ষ ৭৩ হাজার ২০৯ টাকা আত্মসাৎ করেছেন৷ বাম আমলে এই অর্থ আত্মসাৎ করা হয়েছিল৷ দীর্ঘ বাম শাসনের আমলে অভিযুক্তের বিরুদ্ধে কোনও মামলা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে৷ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে, স্থানীয় লোকজন অভিযোগ করেছিলেন, সরকারী কাজ প্রদানের ক্ষেত্রে স্বজনপোষণের আশ্রয় নিয়েছিলেন অভিযুক্ত রতন দেববর্মা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top