News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট ক্রিকেট থেকে টস প্রথা উঠতে চলেছে
Image

টেস্ট ক্রিকেট থেকে টস প্রথা উঠতে চলেছে

মুম্বই, ১০ মে (হি.স.) : টেস্ট ক্রিকেটে ঐতিহ্যবাহী প্রথা টস আর হয়ত থাকছে না। এমাসের শেষে অাসন্ন অান্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির মুম্বইয়ের সভায় এই ঐতিহ্যবাহী প্রথাকে নিয়ে অালোচনা হতে পারে বলে সূত্রের খবর। ঘরের মাঠে সফরকারী দেশ সুবিধে পেতেই এমন পথে হাঁটতে চাইছে আইসিসি। টস না করে সফরকারী দেশ নির্ধারণ করবে তারা ফিল্ডিং করবে না ব্যাটিং।
১৮৭৭ সালে মেলবোর্নে ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই থেকে এখন পর্যন্ত প্রতি টেস্টেই টস হয়ে এসেছে। তবে আইসিসির বড় একটি প্যানেলই এখন এর বিপক্ষে। আগামী বছর থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে টস পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এমনকি আগামী অ্যাশেজেও পদ্ধতিটি প্রয়োগ করার ভাবনাও রয়েছে।
মুম্বাইতে অনুষ্ঠিত আইসিসির এই কমিটিতে আছেন অনিল কুম্বলে, অ্যান্ড্রু স্ট্রস, মাহেলা জয়াবর্ধনে, রাহুল দ্রাবিড়, টিম মে, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো, আইসিসি ম্যাচ রেফারিদের প্রধান রঞ্জন মাদুগালে, শন পোলক এবং ক্লার কনর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top