News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন সত্যি হতে চলেছে : সাংসদ আর কে সিনহা
Image

কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন সত্যি হতে চলেছে : সাংসদ আর কে সিনহা

আরা (বিহার), ১৭ মে (হি.স.) : ভারত কংগ্রেস মুক্ত হতে চলেছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনই বললেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ আর কে সিনহা। এদিন তিনি বলেন, এই বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই যে ভারত কংগ্রেস মুক্ত হতে চলেছে। আর কর্ণাটকে কংগ্রেস নিজেদের অস্তিত্ব বাঁচাতে ব্যর্থ হয়েছে।
বিহারের ভোজপুর জেলার আরা পরিসদনে বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার সাংসদ আর কে সিনহা বলেন, যে কংগ্রেস দেশে স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিল। সেই কংগ্রেসই কালান্তরে দুর্নীতির প্রতীক হিসেবে উঠে এসেছে। স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী কংগ্রেসকে ভেঙে দিয়ে স্বচ্ছ লোকতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, মহাত্মা গান্ধীর এই প্রস্তাবকে মানা হয়নি। তাই আজ কংগ্রেস দুর্দশার শেষ সীমানা পৌঁছে গিয়েছে।
কর্ণাটক নির্বাচনের ফলাফল প্রসঙ্গে কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কর্ণাটকে কংগ্রেস আঞ্চলিকতা এবং সংকীর্ণতার খেলা খেলে ছিল। কিন্তু, রাজ্যের মানুষ কংগ্রসের যাবতীয় চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বিজেপির স্বপক্ষে ভোট দিয়েছে। কংগ্রেস উত্তর-দক্ষিণের স্লোগান তুলেছিল। এমনকি বিজেপিকে উত্তর ভারতের পার্টি পর্যন্ত বলে ছিল তারা। তবুও কর্ণাটকের মানুষ বিজেপিকে সমর্থন করেছে এবং কংগ্রেসের নোংরা ষড়যন্ত্রকে ব্যর্থ প্রমাণিত করেছে। সিদ্দারামাইয়া এবং কুমারস্বামীর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, নৈতিকতাকে বর্জন করে দুইজনে একতার কথা বলছে।
রাজ্যপালের সাংবিধানিক সিদ্ধান্তের উপর রাজ্যবাসীর ভরসা রয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পরে তিনি জানিয়েছেন, কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন সত্যি হতে চলেছে। প্রসঙ্গত, এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য কর্মসমিতির সদস্য তথা সাংসদ ডা. সুরেন্দ্র সাগর, জেলামন্ত্রী পঙ্কজ শ্রীবাস্তব, নবীন প্রকাশ, রিঙ্কু সিংহা, বিজেপির আইনজীবী সেলের জেলা অধ্যক্ষ সন্দীপ কুমার, রজনিশ সিংহা, মোহিত শ্রীবাস্তব প্রমুখ।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top