News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে স্কুলভ্যানের উপর পড়ল বৈদ্যুতিক তার, মৃত্যু দু’জন পড়ুয়ার
Image

বিহারে স্কুলভ্যানের উপর পড়ল বৈদ্যুতিক তার, মৃত্যু দু’জন পড়ুয়ার

পাটনা, ১৬ মে (হি.স.): বাকরুদ্ধকর ঘটনা ঘটল বিহারের ছাপরা জেলায়| বুধবার ছাপরা জেলার সহজিত্পুর থানার অন্তর্গত বঙ্গালি পট্টির সন্নিকটে স্কুলভ্যানের উপর পড়ল উচ্চ বিদ্যুত পরিবাহী বৈদ্যুতিক তার| মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন স্কুল পড়ুয়ার| এছাড়াও ঝলসে গিয়েছেন স্কুলভ্যানের চালক সহ অন্তত ১১ জন স্কুল পড়ুয়া| আহত ১১ জন স্কুল পড়ুয়ার মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|

বুধবার স্কুল ছুটি হওয়ার পর স্কুলভ্যানে চেপে বাড়ি যাচ্ছিলেন হোলি মাদার স্কুলের পড়ুয়ারা| সহজিত্পুর থানার অন্তর্গত বঙ্গালি পট্টির সন্নিকটে স্কুলভ্যানের উপর আচমকাই পড়ে যায় উচ্চ বিদ্যুত পরিবাহী বৈদ্যুতিক তার| মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন স্কুল পড়ুয়ার| এছাড়াও ঝলসে গিয়েছেন স্কুলভ্যানের চালক সহ অন্তত ১১ জন স্কুল পড়ুয়া| আহত ১১ জন স্কুল পড়ুয়ার মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| মৃত পড়ুয়াদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| মর্মান্তিক এই ঘটনার পরই বিদু্যত দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top