News Flash

  • Home
  • Uncategorized
  • জেডি(এস)-এর পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন এইচ ডি কুমারস্বামী
Image

জেডি(এস)-এর পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন এইচ ডি কুমারস্বামী

বেঙ্গালুরু, ১৬ মে (হি.স.) : জনতা দল সেকুল্যার দলের পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন এইচ ডি কুমারস্বামী। বুধবার দলের নবনির্বাচিত বিধায়কদের এক বৈঠকে জেডি(এস) রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বসপার নির্বাচিত এক বিধায়কও।

প্রসঙ্গত, জেডি(এস)-বসপা জোট ৩৮টি আসন পেলেও বর্তমান পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তারা। কারণ বিজেপি বিধানসভায় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে রয়েছে ৭৮টি আসন। এমন পরিস্থিতি কংগ্রেস এবং জেডি(এস) জোট নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। তা হলে কিং মেকারের খোলস ছেড়ে কিংয়ে হয়ে উঠবে এইচ ডি দেবেগৌড়ার জেডি(এস)।

পাশাপাশি, এদিন বেঙ্গালুরুতে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে মিলিত হন বিজেপির নবনির্বাচিত বিধায়কেরা। ১০ মিনিটের বৈঠকে বি এস ইয়েদুরাপ্পাকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top